editor
প্রকাশিত: 1:47 PM, November 14, 2022

প্রকৃত খেলাপি ৪ লাখ কোটি টাকার বেশি: ড. মইনুল ইসলাম
অনলাইন ডেস্ক:
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাবেক মহাপরিচালক ড. মইনুল ইসলাম বলেছেন, বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণের যে তথ্য দিয়েছে তার বিশ্বাসযোগ্যতা নেই। অনেক আগেই খেলাপি ঋণের তথ্য নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলাদেশ ব্যাংক বলছে, ১ লাখ ৩৪ হাজার কোটি টাকা খেলাপি ঋণ। আসলে প্রকৃত খেলাপি ঋণ ৪ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। কারণ খেলাপি ঋণকে কার্পেটের নিচে লুকিয়ে রাখা হয়েছে। এভাবে লুকিয়ে রাখলে ব্যাংক খাতে সুশাসন আসবে না। তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের হিসাবে খেলাপি ঋণের মধ্যে খুব সামান্য অংশই অবলোপন হিসাবে দেখানো হয়। যেসব ঋণ শতভাগ প্রভিশন রেখে অবলোপন করা করা হয় সে হিসাবটি এর মধ্যে থাকে। এর বাইরে বিপুল অঙ্কের খেলাপি ঋণকে অবলোপন হিসাবে দেখানো হয় না। কিন্তু এগুলোকে খেলাপির হিসাব থেকে বাদ দেওয়া হয়। এর মধ্যে আদালতের আদেশের কারণে অনেক ঋণকে খেলাপি হিসাবে দেখানো যাচ্ছে না। দীর্ঘদিন ধরে আটকে আছে এসব ঋণ। এছাড়া মামলা করার কারণে বিচারাধীন আছে বড় অঙ্কের অনেক ঋণ। এসব ঋণ খেলাপি হলেও কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে সেগুলো নেই। এছাড়া বিশেষ সুবিধায় বড় অঙ্কের খেলাপি ঋণ নিয়মিত করা হয়েছে। যেগুলোতে ছাড় বন্ধ করে দিলেই আবার খেলাপি হয়ে যাবে। সব মিলিয়ে এটাকে খেলাপি ঋণের প্রকৃত চিত্র বলা যাবে না। বাস্তবে খেলাপি ঋণ আরও বেশি।
তিনি খেলাপি ঋণের প্রকৃত তথ্য তুলে ধরার জন্য কেন্দ্রীয় ব্যাংকের প্রতি আহ্বান জানন। এতে ব্যাংকিং খাতের একদিকে প্রকৃত চেহারা বের হবে, অন্যদিকে এসব তথ্য দেখে সংস্কারের পদক্ষেপ নেওয়া যাবে।
ডিএসএস-ছা ০৩(১৪)১১
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।