editor
প্রকাশিত: 11:06 AM, December 22, 2022
অনলাইন ডেস্ক :: সিলেট বিভাগে দাপট দেখাতে শুরু করেছে শীত। বুধবার মৌলভীবাজারের চায়ের রাজ্য শ্রীমঙ্গলে রেকর্ড করা হয়েছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
স্থানীয়রা জানান, ডিসেম্বরের শুরু থেকেই শ্রীমঙ্গলে শীত বাড়তে শুরু করেছে। সকালে এবং রাতে কুয়াশায় ঢেকে যায় চারপাশ। এসময় বেশ শীত অনুভূত হয়। আবার বেলা বাড়লে সূর্যের তেজ বাড়লে কিছুটা স্বস্তি মেলে।
শ্রীমঙ্গলের কয়েকজন বাসিন্দা জানান, চা বাগান ঘেরা এ উপজেলায় তীব্র শীত নেমেছে। সকালের দিকে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকে চারদিক। এসময় সড়ক পথে চলাচল করা যানবাহনগুলো দুর্ঘটনার ঝুঁকি এড়াতে গাড়ির হেডলাইট জ্বালিয়ে যাতায়াত করছে।
আবহাওয়া পর্যবেক্ষণাগার শ্রীমঙ্গলের আবহাওয়া সহকারী আনিসুর রহমান বলেন, বুধবার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চলতি বছরের শীত মৌসুমে এটিই শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা। এরকম তাপমাত্রা আরও কয়েকদিন থাকতে পারে।
ডেইলি সিলেটের সময়/ ২২ ডিসেম্বর ২০২২/ এস এ
4 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও
6 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার
5 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,
2 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ
4 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
6 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
7 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
4 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ