editor
প্রকাশিত: 8:42 PM, March 27, 2021
বিয়ানীবাজার প্রতিনিধি
বিয়ানীবাজার পৌর শহরের ইনার কলেজ রোডে এলডিপি নেতা ও শহরের ব্যবসায়ী মোহাম্মদ সুফিয়ান এর উপর হামলা চালিয়েছে আওয়ামী লীগের স্থানীয় একদল নেতাকর্মী। দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে উপর্যুপরি হামলায় ঘটনাস্থলে আহত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে সে। এ সময় পথচারী ও ব্যবসায়ীরা এগিয়ে এলে হামরাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে পৌর শহরের আলফা পলি ক্লিনিকে প্রেরণ করা হয়। ২৬ মার্চ শুক্রবার বেলা ৩টায় এই ঘটনাটি ঘটে। হামলার শিকার মোহাম্মদ সুফিয়ান বিয়ানীবাজার উপজেলার মাথিউরা পশ্চিমপার গ্রামের মজাহিদ আলীর পুত্র।
জানা যায়, মোহাম্মদ সুফিয়ান বিরোধী রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এর বিয়ানীবাজার উপজেলা শাখার একজন সক্রিয় সদস্য। রাজনীতির পাশাপাশি তিনি একজন ব্যবসায়ী, বিয়ানীবাজার পৌর শহরের ইনার কলেজ রোডে তার মালিকানাধীন লিজা কসমেটিক্স নামক একটি দোকান রয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের সাথে দীর্ঘদিন থেকে তার রাজনৈতিক বিরোধ চলছে। ঘটনার দিন মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এলডিপি আয়োজিত অনুষ্ঠান শেষে বেলা ৩টার দিকে ইনার কলেজ রোডস্থ নিজ দোকানের সামনে আসা মাত্র রাজনৈতিক পূর্ব বিরোধের জের ধরে পূর্ব থেকে উৎপেতে থাকা আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের ৬/৭ জনের একটি দল মোহাম্মদ সুফিয়ান এর উপর দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে হামলা চালায়। হামলাকারীরা লাঠি, হকিষ্টিক ও রামদা দিয়ে তার শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। আত্মরক্ষার্থে ভিকটিম চিৎকার চেচামেচি করে এক পর্যায় আহত অবস্থায় অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে পৌর শহরের আলফা পলি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে। ক্লিনিকের কর্তব্যরত ডাক্তার জানায়, ভিকটিমের বাম চোখের নীচে, বাম হাতের কঞ্জির উপরে ও মাথার পিছনে গুরুতর আঘাত রয়েছে। এছাড়া সারা শরীরেই ফুলা জখম রয়েছে।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় বলেন, এ ঘটনার বিষয়ে থানায় কোন লিখিত অভিযোগ এখনও পাই নাই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ