editor
প্রকাশিত: 2:31 PM, May 25, 2023
ডিএসএস ডেস্ক :: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ প্রায় ১৫ বছর পর নিজ গ্রামে গেছেন। বুধবার কুমিল্লার তিতাসের কাপাশকান্দি এলাকায় প্রিয় তারকাকে একনজর দেখার জন্য ভিড় করেন স্থানীয়রা।
এদিন দুপুর ১২ টায় কাপাশকান্দিতে পৌঁছান নায়ক ফেরদৌস। তখন তাকে গ্রামবাসী ও তার বাবার প্রতিষ্ঠিত কাপাশকান্দি মডেল একাডেমির শিক্ষার্থীরা ফুলেল অভ্যর্থনা জানায়। এ ছাড়া আশপাশের গ্রামের বাসিন্দারাও ভিড় জমান তাকে দেখার জন্য।
এ অভিনেতা বর্তমানে তার বাবার প্রতিষ্ঠিত কাপাশকান্দি মডেল একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতির পদে রয়েছেন। প্রতিষ্ঠানটিতে প্রধান শিক্ষকসহ তিন নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে সেখানে যাওয়া তারকার।
ফেরদৌস বলেন, আমার চাচাদের ইচ্ছা থাকার কারণে বিদ্যালয়টির সভাপতির দায়িত্ব নিয়েছি আমি। এলাকার উন্নয়নের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের আপডেট করা প্রয়োজন। এ জন্য সরকার আমাকে বিশাল একটি দায়িত্ব দিয়েছে। আমি মাঝে মাঝে এখানে আসব এবং সেটা স্কুলের স্বার্থে।
এ ছাড়া তাকে প্রশ্ন করা হয় কুমিল্লা-২ আসনে সংসদ নির্বাচনে তার নাম শোনা যাচ্ছে—এ প্রশ্নের জবাবে ফেরদৌস বলেন, এখন সামাজিক কাজে এসেছি এলাকায়। যখন রাজনৈতিক কাজে আসব, সেই সময় নির্বাচন নিয়ে কথা বলব।
এস এ
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ