editor
প্রকাশিত: 6:35 PM, May 31, 2023
ডিএসএস ডেস্ক :: যুক্তরাষ্ট্র থেকে নতুন করে নিষেধাজ্ঞা আসার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। বুধবার রাজধানীর একটি হোটেলে একটি ইন্টারেক্টিভ সেশনে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
সম্ভাব্য নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে তিনি বলেন, ‘আমরা নতুন নিষেধাজ্ঞা দেওয়ার কোনো যুক্তি দেখি না।’
প্রতিমন্ত্রী বলেন, ‘২০২১ সালের পর নতুন কোনও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। আমি কোনো কারণ দেখি না, যার কারণে সামনের বছরগুলোতে কোনও ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হবে।’ অবশ্য যদি না আমরা বড় ধরনের কোনো কাণ্ড ঘটাই বলে তিনি জানান।
যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন ভিসানীতি নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, আমরা আশা করি, ওই নীতির যথেচ্ছ ব্যবহার হবে না। ভিসানীতি বাস্তবায়নের ক্ষেত্রে একটি স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করার বিষয়টি আমাদেরকে নিশ্চিত করতে হবে।
নির্বাচন প্রসঙ্গে শাহরিয়ার আলম বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের সমান অঙ্গীকার প্রয়োজন। আমরা আশা করছি, সব রাজনৈতিক দল তাদের অঙ্গীকারের পরিচয় দিয়ে নির্বাচনে অংশ নেবে।
তত্ত্বাবধায়ক সরকারের দাবি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বাধা উল্লেখ করে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি বর্তমান সংবিধান এবং বিচারকদের দেওয়া রায় অনুযায়ী অবৈধ দাবি। বিএনপির এ ধরনের দাবি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বাধা হিসেবে কাজ করছে।
এস এ
যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের
সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার
রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড
সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,