editor
প্রকাশিত: 1:17 PM, June 1, 2023
ডিএসএস ডেস্ক :: পূর্ব কানাডার নোভা স্কশিয়া প্রদেশে দাবানল ছড়িয়ে পড়ছে। দাবানলের কারণে ওই প্রদেশের ১৬ হাজার বাসিন্দা তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। দাবানল নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন, সাহায্যও চেয়েছে কর্তৃপক্ষ।
নোভা স্কশিয়ার প্রদেশ প্রধান টিম হিউস্টন বুধবার (৩১ মে) বলেছেন যে, তার সরকার অন্যান্য প্রদেশ থেকে সহায়তা পেয়েছে। আরও সহায়তার জন্য উত্তর-পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে।
এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, প্রাদেশিক রাজধানী হ্যালিফ্যাক্সের কাছে দুটি বড় দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তারপরও সেখানে দমকলকর্মীরা কাজ করছেন।
১৪টি দাবানলে পুড়ছে নোভা স্কশিয়া প্রদেশ। বাসিন্দাদের মধ্যে ভয় ও উদ্বেগ দেখা দিয়েছে।
বুধবার এক সংবাদ সম্মেলনে হিউস্টন বলেন, আমরা একটি সংকটে আছি। আমদের সহায়তা দরকার। যার কাছ থেকে যা পাবো, তার সম্পূর্ণ সহায়তাই আমরা নেবো।
দাবানল প্রায় ৮৩৭ হেক্টর জমি পর্যন্ত ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ব্যারিংটন লেক এবং পাবনিকো এলাকায় অন্য দুটি দাবানলও নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
এস এ
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা
যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর