editor
প্রকাশিত: 9:30 PM, June 2, 2023
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী ও সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য নজরুল ইসলাম বাবুল বলেছেন, নগরবাসীর খেদমত করতে আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। আমার দল আমাকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন দিয়ে কৃতার্থ করেছেন। আমি যদি নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হই, তাহলে মাস্টার প্ল্যানের মাধ্যমে নগরীকে একটি পরিকল্পিত নগরীতে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। তিনি আগামী ২১ জুনের নির্বাচনে তাকে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য নগরবাসীর প্রতি আহবান জানান।
তিনি শুক্রবার (২ জুন) রাতে নগরীর কুমারপাড়ায় লাঙ্গল প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে উপরোক্ত কথাগুলো বলেন।
মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আব্দুল রহমান বারাকাত এর সভাপতিত্বে প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার সদস্য সচিব সাইফুদ্দিন খালেদ, সিলেট মহানগর শাখার সদস্য সচিব আব্দুস শহিদ লস্কর বশির প্রমুখ।
শুরুতে ফিতা কেটে প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম বাবুল সহ জাতীয় পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক নাগরিক উপস্থিত ছিলেন।
যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের
সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার
রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড
সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,