editor
প্রকাশিত: 12:05 PM, June 3, 2023
ডিএসএস ডেস্ক :: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে ফিলিস্তিনি এক শিশু গুরুতর আহত হয়েছে। তারা বাবাও আহত হয়েছেন। খবর আল জাজিরা।
শিশুটির বয়স দুই বছর বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা। শুক্রবার সকালে শিশুটির অবস্থা গুরুতর ছিল বলে জানান চিকিৎসকরা।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, বৃহস্পতিবার যখন গুলি চলে, তখন শিশুটির বাবা একটি গাড়িতে বসেছিলেন। ৪০ বছর বয়সী লোকটিকে রামাল্লার একটি হাসপাতালে নেওয়া হয়। আর শিশুটিকে হেলিকপ্টারে ইসরায়েলের সেবা হাসপাতালে নেওয়া হয়।
ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা বলছে, অধিকৃত পশ্চিম তীরে রামাল্লার উত্তর-পশ্চিমে নবি সালেহ গ্রামের এই ঘটনা ছিল ইসরায়েলি সামরিক বাহিনীর অতর্কিত হামলার অংশ।
অধিকারকর্মী বিলাল তামিমি জানান, ইসরায়েলি বাহিনী গ্রামের প্রবেশপথ বন্ধ করে দেয় এবং একটি যানবাহনে গুলি চালায়। তিনি বলেন, দুই বছর বয়সী শিশুটি গুরুতর আহত হয়েছে।
ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বন্দুকধারীরা গুলি চালিয়েছিল। জবাবে সৈন্যরা একটি গার্ড পোস্টে গুলি চালালে এক ব্যক্তি ও এক শিশু আহত হয়।
এস এ
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ