editor
প্রকাশিত: 11:50 AM, June 20, 2023
ডিএসএস ডেস্ক :: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সোমবার (১৯ জুন) পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির কথা জানানো হয়।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রমনা বিভাগের নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামানকে ডিএমপির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে, ওয়ারী বিভাগের ওয়ারী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. রেফাতুল ইসলামকে নিউমার্কেট জোনে, গুলশান বিভাগের গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার নিউটন দাসকে ডিএমপির মিডিয়া বিভাগে, ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মাসুমকে গুলশান বিভাগে, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সহকারী পুলিশ কমিশনার সুরঞ্জনা সাহা ওয়ারী বিভাগে, একই বিভাগের সহকারী পুলিশ কমিশনার আবু তালেবকে ধানমন্ডি জোনে।
এছাড়া ডিএমপির কল্যাণ ও ফোর্স বিভাগের নারী পুলিশের সহকারী পুলিশ কমিশনার অনন্যা চক্রবর্তীকে ডিএমপির ক্রাইম বিভাগে এবং ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. সেলিম রেজাকে প্রটেকশন বিভাগে বদলি করা হয়েছে।
এস এ
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১