editor
প্রকাশিত: 10:33 AM, July 11, 2023
সিলেটে এডুকেশন কেয়ারের উদ্যোগে কানাডা এডুকেশন এক্সপো সম্পন্ন হয়েছে। সোমবার (১০ জুলাই) দিনব্যাপী সিলেট নগরীর একটি অভিজাত কনফারেন্স হলে এই এক্সপো অনুষ্ঠিত হয়।
এডুকেশন কেয়ার এর প্রতিষ্ঠাতা ও সিইও আব্দুল্লাহ আল নোমান এর সভাপতিত্বে ও আইইএলটিএস ইন্সট্রাক্টর সাদমান সাকিব অপির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শাহ খুররম ডিগ্রী কলেজের ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ জাকির হোসেন বলেন, সিলেটের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণের জন্য অনেক স্বনামধ্য প্রতিষ্ঠান সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। তাদের সততা ও নিষ্ঠার কারণে শিক্ষার্থীরা আজ বিশ্বের বুকে বাংলাদেশ সহ সিলেটের সুনাম বৃদ্ধি করছেন। এডুকেশন কেয়ার বাংলাদেশ তাদের মধ্যে একটি অন্যতম প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সাফল্যের কারণে এখনও শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহণে বিদেশে যেতে তাদের মাধ্যমে প্রসেসিং করছেন। আমি এডুকেশন কেয়ার বাংলাদেশের সাফল্য ও সমৃদ্ধি কামনা করি।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এডুকেশন কেয়ারের পরিচালক মামুনুর রহমান। এছাড়াও এডুকেশন কেয়ার এর এডমিন, ম্যানেজার ও সিনিয়র কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সেপ্টেম্বর ২৩ ইনটেকে যারা কানাডা ও ইউএসএ স্টুডেন্ট ভিসা প্রাপ্ত হয়েছেন তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১