editor
প্রকাশিত: 8:30 PM, July 12, 2023
সিলেটে নুপূর সংগীতালয় আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেছেন, ওস্তাদ হোসেইন আলী আমৃত্যু সংগীত চর্চা করে গেছেন। সংগীত ছিলো তার জীবনের প্রাণ। তার আদর্শকে লালন করে নুপূর সংগীতালয় সিলেটে সেই চর্চা অব্যাহত রেখেছে। বক্তারা সংগীতকে যেভাবে ওস্তাদ হোসেইন আলী ধারণ করেছেন ঠিক একইভাবে বর্তমান প্রজন্মকেও ধারণ করার আহবান জানান। তারা তার রুহের মাগফেরাত কামনা করেন। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার (১২ জুলাই) নগরীর শ্রীহট্ট সংস্কৃত কলেজ মিলনায়তনে এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নুপূর সংগীতালয়ের পরিচালক কন্ঠশিল্পী তুহিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর শেখ তোফায়েল আহমদ শেপুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিশিষ্ট সংগীত শিল্পী শামীম আহমদ, সাংবাদিক ও ব্যাংকার রাজু আহমেদ, বাংলাদেশ বেতারের বিশিষ্ট গীতিকার ও শিল্পী গজনফর আলী, বেতারের গীতিকবি আব্দুল আজিজ চৌধুরী, বিশিষ্ট গণসংগীত শিল্পী ফকির মাহবুব মুর্শেদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নুপূর সংগীতালয়ের মহিলা বিষয়ক সম্পাদক কন্ঠশিল্পী কামরুন্নেছা সায়মা, সাহিত্য বিষয়ক সম্পাদক গীতিকবি এম এ কাশেম সরকার, কন্ঠশিল্পী তৃষা মল্লিক, কন্ঠশিল্পী রেখা আক্তার, গীতিকবি কামাল আহমদ, কবি জুবের আহমদ সার্জন, গীতিকবি ফরিদ আহমদ, কন্ঠশিল্পী বিরহী সাগর, কন্ঠশিল্পী মাসুম সরকার প্রমুখ।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১