editor
প্রকাশিত: 5:50 PM, July 15, 2023
সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেট আধ্যাত্মিক নগরী। মরমী সূফিসাধকদের লীলা ভূমি। এই জনপদের কৃষ্টি ও সংস্কৃতির ইতিহাস ঐতিহ্য হাজার বছরের । তিনি নগরীতে স্মার্ট সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের উপর গুরুত্বারোপ করে বলেন, আমাদের সাংস্কৃতিক কর্মীরা মহান স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিতে সবাইকে প্রেরণা যুগিয়েছেন। তাই তাদের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে।
তিনি বলেন জনগণ তাদের কাংখিত উন্নয়ন নিশ্চিতের জন্য আমাদের জনপ্রতিনিধি নির্বাচিত করে। আমি আশাবাদী, এবার আমরা যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, তারা উন্নয়ন ত্বরান্বিতের পাশাপাশি সুখে দুখে নির্ভরতার প্রতীক হয়ে জনগণের পাশে থাকবো। সম্মিলিত প্রচেষ্টায় নগরীর উন্নয়ন করবো।তিনি সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে শিল্পীদের ভুমিকার প্রসংশা করেন।
তিনি গতকাল (১৪ জুলাই) শনিবার দুপুরে নগরীর শারদা স্মৃতি হলে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সঙ্গীত গবেষক ও বিশিষ্ট কন্ঠ শিল্পী বিপ্রদাশ ভট্টাচার্যের সভাপতিত্বে এবং সদস্যসচিব সংগীতশিল্পী প্রতীক এন্দ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আনোয়ারুজ্জামান চৌধুরী আরও বলেন, নগরবাসীর স্মার্ট সিলেটের স্বপ্ন বাস্তবায়নে নির্বাচিত সব জনপ্রতিনিধিকে সচেতন নাগরিকদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় শাখার সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিশিষ্ট সঙ্গীত গবেষক কন্ঠ শিল্পী ড. বিশ্বজিৎ রায়, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহীন সরদার। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের উপদেষ্টা সিনিয়র সংবাদিক আল আজাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত প্রমুখ।
দিনব্যাপী সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সাবজেক্ট কমিটির সদস্য, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিশিষ্ট সঙ্গীত গবেষক কন্ঠ শিল্পী ড.বিশ্বজিৎ রায়, উপদেষ্টা মন্ডলী এবং নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষনা করেন। কমিটিতে পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
বরেণ্য সংগীতশিল্পী জামাল উদ্দিন হাসান বান্নাকে সভাপতি, বিপ্রদাশ ভট্টাচার্যকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১