editor
প্রকাশিত: 4:34 PM, July 23, 2023

আব্দুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়ার কাছে ডায়ালাইসিস মেশিনের ফিল্টার প্রদান করছেন ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল জব্বার জলিল
আব্দুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস মেশিনের ফিল্টার প্রদান করা হয়েছে।
রোববার (২৩ জুলাই) দুপুরে অনাড়ম্ভরভাবে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়ার কাছে ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল জব্বার জলিল এ ফিল্টার হস্তান্থর করেন।
ফিল্টার গ্রহণকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল জব্বার জলিলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের মত সমাজ হিতৈষী মানুষ এগিয়ে আসলে চিকিৎসা বঞ্চিত সাধারণ মানুষ কিছুটা হলেও উপকৃত হন। সরকারের পাশাপাশি আপনাদের হাত প্রসারিত করে মানব সেবাকে ব্রত মনে করে এগিয়ে আসবেন এটাই আমাদের প্রত্যাশা।
তিনি আরো বলেন, সিলেট ওসমানী হাসপাতালের কিডনী বিভাগে ৪ বেডের স্থলে এখন ২৪ বেড হয়েছে। সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতায় অনেক ব্যয় বহুল এ বিভাগ মানুষের সেবা দিয়ে যাচ্ছে। তিনি আব্দুল জব্বার জলিল ট্রাস্টের মত সমাজের বিত্তবান ব্যক্তিবর্গকে মানুষের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।
ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল জব্বার জলিল বলেন, ওসমানী হাসপাতালের ডায়ালাইসিস বিভাগের জন্য আমি প্রাথমিকভাবে ১ বছরের জন্য ১৪টি ডায়ালাইসিস ফিল্টার প্রদান করেছি। প্রয়োজনে হাসপাতাল কর্তৃপক্ষ চাইলে আমি ডায়ালাইসিস ফিল্টার ছাড়াও অন্যান্য সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমি আজীবন অসহায় মানুষের কল্যাণে কাজ করতে চাই।
ডায়ালাইসিস মেশিনের ফিল্টার গ্রহণকালে উপস্থিত ছিলেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিশির রঞ্জন চক্রবর্তী, কিডনী বিভাগের বিভাগীয় প্রধান ডা. ধ্রুব দাস, হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) আবুল কালাম আজাদ, সহকারী পরিচালক (অর্থ) মাহবুবুল আলম, হাসপাতালের সমাজসেবা অফিসার জাহানারা বেগম। এছাড়াও হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১