editor
প্রকাশিত: 6:23 PM, July 23, 2023

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করছেন সমিতির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেছেন, প্রজাতন্ত্রের কর্মচারীরা রাষ্ট্রের উন্নয়নে গর্বিত অংশীদার। স্মার্ট বাংলাদেশ গঠন, বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থান উন্নয়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রদত্ত রূপকল্প ২০৪১ পরিকল্পনা বাস্তবায়নে কালেক্টরেটের কর্মচারীরা অর্পিত গুরুদায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে আসছেন। পদ্মা সেতু নির্মাণে সারাদেশের মত সিলেট কালেক্টরেটের কর্মচারীরাও তাদের এক দিনের বেতন প্রদানের মাধ্যমে আর্থিক সহযোগিতা করে রাষ্ট্রের উন্নয়নে গর্বিত অংশীদার হোন।
তিনি রবিবার (২৩ জুলাই) সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাকাসস সিলেট জেলার সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে ও সহকারী ধ্রুব জ্যোতি দাসের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক মো. ফয়েজ আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আলীমুজ্জামান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাকাসসের সহ সভাপতি দেবাংশু ভট্টাচার্য্য, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফিরোজ আহমদ, প্রশাসনের কর্মকর্তাদের পক্ষে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন।
আলোচনা শেষে বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন সমিতির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১