editor
প্রকাশিত: 1:24 PM, July 27, 2023
বিশ্ব স্কাউট সম্মেলনের ২৫ তম আসর দক্ষিণ কোরিয়ার স্যামানগুমে (Saemanceum, South Korea) আগামী ১-১২ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনে বাংলাদেশ থেকে একটি দল যোগ দিবে। প্রথমবারের মতো এই কন্টিনজেন্টের সদস্য মনোনীত হয়েছে স্কলার্সহোম মেজরটিলা কলেজের দশম শ্রেণির ইংরেজি ভার্সনের মেধাবী শিক্ষার্থী নাদিম মাহমুদ ও শ্রেয়ন্তী দেবী পুথি।
উক্ত জাম্বুরিতে যোগ দিতে আগামী ৩০ জুলাই দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে আমন্ত্রিত দলটি।
সম্প্রতি বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক স্বাক্ষরিত স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ বরাবর একটি চিঠিতে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় ২৫তম বিশ্ব স্কাউট জাম্বুরীতে দুই শিক্ষার্থীর যোগদানের জন্য মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়।
তাদের এই মনোনয়নে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, বিশ্ব স্কাউট জাম্বুরীতে দেশের হয়ে অংশগ্রহণ করা অত্যন্ত গর্ব ও আনন্দের। স্কলার্সহোম পরিবার তাঁর শিক্ষার্থীদের বিশ্বায়নের যুগে প্রকৃত নাগরিক হিসেবে গড়ে তুলতে বদ্ধ পরিকর। আমি বিশ্বাস করি আমাদের শিক্ষার্থীদের বিশ্বমঞ্চে যোগদান শুধু স্কলার্সহোম নয়, বাংলাদেশকেও বিশ্ব দরবারে প্রশংসিত করবে। তাঁদের এ কৃতিত্বে আমি অভিনন্দন জানাই। স্কলার্সহোম পরিবার তাদের এই অর্জনে আনন্দিত।

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১