editor

প্রকাশিত: 5:03 PM, July 27, 2023

ছিলটি ভাষাকে বাংলাদেশের ২য় রাষ্ট্রভাষা ঘোষনা করতে হবে

ছিলটি ভাষাকে বাংলাদেশের ২য় রাষ্ট্রভাষা ঘোষনা করতে হবে

সিলেট বিভাগবাসীর মাতৃভাষা ছিলটি নাগরী ভাষাকে বাংলাদেশের ২য় রাষ্ট্রভাষা ঘোষনা ও সিলেট বিভাগকে অনাকাঙ্খিত বন্যার হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে সিলেট বিভাগ ভিত্তিক রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুর ২টায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সিলটি পাঞ্চায়িত এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট তাজ রীহান জামান। প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগ গণদাবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট। প্রধান বক্তার বক্তব্য রাখেন দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সেক্রেটারী মো. মকসুদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ জেলা শাখার সভাপতি এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, দূর্নীতি প্রতিরোধ মঞ্চ এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া।

সিলটি পাঞ্চায়িত এর প্রচার সম্পাদক কামাল আহমদ’র পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিলটি পাঞ্চায়িত এর কেন্দ্রীয় নেতা এডভোকেট আব্দুল হান্নান, সিনিয়র সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সিলেট ফাউন্ডেশনের চেয়ারম্যান মঈনুল ইসলাম আশরাফি, এডভোকেট নেপাল চন্দ্র চন্দ, খন্দকার শফিউল ইসলাম, ইমরান শাহ, কবি আতাউর রহমান বঙ্গী, সাজ্জাদ আহমদ, ফয়ছল আহমদ, মো. সাবের আহমদ চৌধুরী, মাসুদ আহমদ তালুকদার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সিলেট বিভাগবাসীর মাতৃভাষা ছিলটি নাগরী ভাষাকে বাংলাদেশের ২য় রাষ্ট্রভাষা করা অত্যন্ত যুক্তিসংঘত। কারণ হাজার বছর ধরে এই ভাষার অক্ষর বা বর্ণমালা সারাবিশ্বে প্রচলিত আছে। অন্যান্য দেশের নাগরিকরা তাদের মাতৃভাষায় কথা বলে। দেশ বিদেশে আমাদের কোটি কোটি ছিলটি মানুষেরা ছিলটি ভাষায় কথা বলেন। অথচ আমাদের এই ভাষাকে অবজ্ঞা করা হচ্ছে। ছিলটি ভাষাকে পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত করতে হবে। বক্তারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা গবেষণা ইনস্টিটিউটে ছিলটি নাগরী ভাষা চালু করার দাবি জানান।

বক্তারা সিলেট সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা ইংরেজির পাশাপাশি ছিলটি নাগরী ভাষা লেখার জন্য সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের প্রতি আহবান জানান এবং ছিলটি এই ভাষাকে মহান জাতীয় সংসদে তুলে ধরার জন্য সিলেট বিভাগের মাননীয় সংসদ সদস্যদের প্রতি আহবান জানানো হয়।

বক্তারা আরো বলেন, প্রতি বছর সিলেট বিভাগবাসী অকাল বন্যার কবলে পড়ে ফসলহানী, ঘরবাড়ি ও প্রাণহানীর মতো ঘটনার শিকার হন। একটি সুষ্ঠু মাস্টার প্লানের মাধ্যমে নদী খনন করলে সিলেটবাসী সহ আশপাশের অনেক জেলা উপজেলা বন্যার কবল থেকে মুক্তি পাবেন। বক্তারা অবিলম্বে নদী খনন করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১