editor
প্রকাশিত: 7:28 PM, July 29, 2023
আজ ঢাকার প্রবেশ পথে বিএনপির অবস্থান কর্মসূচীর অংশ হিসাবে শনির আখড়া মাতুয়াইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অবস্থান নেন সিলেটি বিএনপি নেতারা। দেখা যায় আজ শনিবার ১১ টার পর থেকে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বিএনপি নেতা কর্মীরা।
এসময় কিছু দুরে অবস্থান নিতে দেখা যায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের। এক পর্যায়ে পুলিশ অবস্থান থেকে বিএনপি নেতা কর্মীদের সরিয়ে দিতে চাইলে ব্যাপক সংঘর্ষ শুরু হয়।
এসময় মাতুয়াইল স্পীড বার্ড সিএনজি এন্ড ফিলিং স্টেশনে অবস্থান নেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতাহ ছিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রদলের প্রাক্তন কেন্দ্রীয় নেতা মাহবুব চৌধুরী, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক মাহমুদুল হাসান কোখন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তুহেল, চট্রগ্রাম মহানগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনি, সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুন নাহার, ঢাকা মহানগর দক্ষিন বিএনপির স্থানীয় ৬১ নং ওয়ার্ডের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. নুরুন্নবী পাশা সহ বেশ কয়জন নেতাকর্মী।
পুলিশের গুলিতে এসময় আহত হন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল নেতা শাহিন।

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১