editor
প্রকাশিত: 9:21 PM, August 1, 2023
চাঁদা না পেয়ে সিলেট নগরের হকার্স মাকেটের এক ব্যবসায়ীকে মারপিট করে গুরুতর জখম করেছে একদল চাঁদাবাজ। এ ঘটনায় মঙ্গলবার (১ আগস্ট) সিলেট কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার (৩১ জুলাই) হকার্স মাকেটের ১নং গলিতে এ ঘটনা ঘটে।
ঘটনায় অভিযুক্তরা হলেন-দক্ষিণ সুরমার বরইকান্দি মুকিরপাড়ার খছরু মিয়ার পুত্র বর্তমান এয়ারপোর্ট থানাধীন গোয়াইপাড়ার মুহিত আহমদ, এসএমপির মোগলাবাজার থানাধীন পশ্চিমভাগের গুল্লুছ মিয়ার পুত্র নাজিম মিয়া ও শাহপরাণ থানাধীন পীরের চকের মৃত আব্দুর রউফের পুত্র বাবুল মিয়াসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন।
অভিযোগে প্রকাশ, নগরের উপশহরের ব্যবসায়ী মো. শাহজাহান মিয়া হকার্স মাকেটের ৩৬১/৩৬২ নং দোকানে কাপড় ব্যবসায়ী। দীর্গপ্রায় ২৫ বছর ধরে তিনি এ মার্কেটে ব্যবসা করে আসছেন।
অভিযুক্ত মুহিত আহমদ ও তার সগোগীরা প্রায়ই তার কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দিলে তারা তাকে ব্যবসা করতে দেবে না বলে হুমকি ধামকি দিতে থাকে। এক পর্যায়ে সোমবার (৩১ জুলাই) বেলা সোয়া ২ টার দিকে মুহিত ও তার সহযোগিরা শাহজাহান মিয়ার কাছে পুনরায় চাঁদা দাবি করলে তিনি আবারো চাঁদা দিতে অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে মুহিত ও তার সহযোগিরা ভোতা ও ধারালো অস্ত্র নিয়ে শাহজাহান মিয়ার উপর হামলে পড়ে এবং তাকে গুরুতর রক্তাক্ত জখম করে চলে যায়। স্থানীয় লোকজন আহত শাহজাহান মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতারে ভর্তি করেন। পরে শাহজাহান মিয়া মঙ্গলবার সিলেট কোতোয়ালি মডেল থানায় লিখিত আকারে এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগের প্রাথমিক তথ্যে তদন্ত চলছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ। প্রাথমিক তথ্যের সত্যতা পাওয়া গেলে মামলা নেবেন বলে জানান তিনি।
এস এ
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১