editor
প্রকাশিত: 11:10 AM, August 2, 2023
কানাইঘাট প্রতিনিধি :: অষ্ট্রেলিয়ায় আন্তর্জাতিক রোটারি সম্মেলন শেষে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ বাংলাদেশের এসিস্ট্যান্ট গভর্ণর, কানাইঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এশিয়ান টেলিভিশনের সিলেট প্রতিনিধি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ এর স্বদেশ আগমনে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে সিলেট পৌঁছালে প্রথমে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাকে ফুলেল শুভেচ্ছা এবং পরবর্তীতে নগরীর একটি হোটেলে সংবর্ধনা দেয়া হয়।
কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাংবাদিক তাওহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ শালিক বিল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি এম এ হান্নান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খালেদ আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মিঠু দাস জয়, কানাইঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুন নুর, রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ জোনাল কো-অর্ডিনেটর মোহাম্মদ শহীদুল হক সুহেল, রোটারি ক্লাব অফ সিলেট গ্রীণ সিটির প্রেসিডেন্ট রোটারিয়ান আলমগীর হুসেন, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান দেলোয়ার হুসেন পিএইচএফ।
সংবর্ধনা অনুষ্ঠানে বিমানবন্দর জাতীয় পার্টি জেপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ইফতেখার আহমদ লিমন, কানাইঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি শাহীন আহমদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক মুমীন রশীদ, দপ্তর সম্পাদক সুজন চন্দ অনুপ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য এম এ ওয়াহিদ চৌধুরী, মানবিক টিম কানাইঘাটের প্রধান পৃষ্ঠপোষক মাহবুব আব্দুল্লাহ, আব্দুল্লাহ আল মাছুম, জুলকারনাইন সাইরাস সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক এম এ হান্নান বলেন, রোটারিয়ানরা সারাবিশ্বে আর্ত-মানবতার সেবায় একনিষ্ঠভাবে সুন্দর সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। তিনি সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুলের সমাজসেবামূলক কর্মকান্ডের প্রশংসা করে বলেন, সাংবাদিকতার পাশাপাশি রোটারির সাথে সম্পৃক্ত থেকে কর্মদক্ষতার সরূপ অস্ট্রেলিয়াতে আন্তর্জাতিক রোটারি কনভেনশনে যোগদানের মাধ্যমে রোটারি অঙ্গনের ভাবমূর্তি তুলে ধরে দেশ তথা কানাইঘাটবাসীর মুখ উজ্জ্বল করেছেন। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এ ধরণের সামাজিক কর্মকান্ডে সক্রিয় হওয়ার আহবান জানান তিনি।
সংবর্ধিত অতিথির বক্তব্য রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল বলেন, তার প্রাণের প্রতিষ্ঠান কানাইঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দ সবসময় তার সকল ভালো কাজে সহযোগিতা করে আসছেন। যার কারণে রোটারির সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন সময়ে এলাকার আর্থ সামাজিক উন্নয়ন ও রোটারির মাধ্যমে সাধ্যানুযায়ী মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। অষ্ট্রেলিয়া থেকে দেশে ফেরার পর প্রেসক্লাবের উদ্যোগে বিমানবন্দরে অভ্যর্থনা প্রদান এবং তাকে সংবর্ধনা প্রদান করায় প্রেসক্লাবের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ক্লাবের উন্নয়ন সহ সবসময় সাংবাদিকদের পাশে থেকে আরো ভালো কাজের চেষ্টা করে যাবেন।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১