editor
প্রকাশিত: 6:26 PM, August 3, 2023
গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি পদ নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। দুটি এলাকার দুজন ব্যক্তির নাম এক হওয়ায় এ নিয়ে এ ধুম্রজাল সৃষ্টি হয়।
জানা যায়, গত ৫ ডিসেম্বর গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে সিলেট জেলা ছাত্রলীগ। এই কমিটিতে সহ সভাপতি হিসেবে জুবের আহমদের নাম ঘোষণা করা হয়। জুবের আহমদ ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের বাসিন্দা। এদিকে বাদেপাশা ইউনিয়নের আমকোনা গ্রামের বাসিন্দা জুবের আহমদ নামের অপর এক ব্যাক্তি নিজেকে সহ সভাপতি হিসেবে এলাকায় প্রচার করে বেড়াচ্ছেন। একই পদে দু’জনের নামকে কেন্দ্র করে জন্ম নিয়েছে নানা আলোচনা সমালোচনার।
শুধু তাই নয় নিজেকে সহ সভাপতি দাবি করা জুবের আহমদ নিজের জন্মদিনে উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি পরিচয় দিয়ে তার ঘনিষ্ঠজনদের দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সহ সভাপতি পদের বিষয়টি পোস্ট করাচ্ছেন। এতে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। এ অবস্থ চলতে থাকলে যেকোন সময় দুই সহ সভাপতি দাবিদারদের মধ্যে সংঘাতের আশঙ্কা করছেন ছাত্রলীগের তৃণমূল নেতাকর্মীরা।
তবে শেষ পর্যন্ত ঢাকাদক্ষিন ইউনিয়নের দত্তরাইল গ্রামের বাসিন্দা জুবের আহমদ উপজেলা ছাত্রলীগের পরিচিতি সভায় যাওয়ার জন্য চিঠি পান। এতেই প্রমানিত হয় জুবের আহমদই উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি।
বাদেপাশা ইউনিয়নের আমকোনা গ্রামের বাসিন্দা জুবের আহমদ গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি পদের যে পরিচয় দিয়ে যাচ্ছেন তা সম্পূর্ণ ভূঁয়া। এতে বিভ্রান্ত না হওয়ার জন্য সকল মহলের প্রতি অনুরোধ জানান দত্তরাইল গ্রামের জুবের আহমদ।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১