editor
প্রকাশিত: 12:17 PM, August 5, 2023
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের অভিযানে কুখ্যাত রাবার ও গাছ চুরি মামলাসহ একাধিক মামলার আসামী শাহেল খানকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৪ আগস্ট) রাত তিনটায় উপজেলার বরমচাল রাবার বাগান থেকে কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেক এর নেতৃত্বে এসআই মোহাম্মদ আমির উদ্দিন, এএসআই রায়হান কবির ও তাজুল ইসলামসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করে শাহেল খানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী বরমচাল ইউনিয়নের রাউৎগাঁও গ্রামের বাসিন্দা মৃত সুরুজ খানের ছেলে। এছাড়া তিনি বরমচাল ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
জানা যায়, শাহেল খান বরমচাল ইউনিয়নে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। বরমচাল রাবার বাগান থেকে রাবার ও গাছ চুরির অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে। এদিকে বরমচাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির মুক্তারের ছোট ভাই আব্দুল আমিন নিতারকে জায়গা জমির বিরোধে হত্যা চেষ্টা মামলায় তিন বছরের সাজা হয় শাহেল খানের। একই মামলায় শাহেল খানের ভাই ছইদ খানের তিন বছর ও সুমেল খানের ছয় বছরের সাজা হয়। তারা দুজনে বর্তমানে পলাতক রয়েছেন।
এছাড়া শাহেল খানের বিরুদ্ধে ২০১৪ সালে বরমচাল-ছকাপন রেলস্টেশনের মধ্যখানে আন ফানাই নদী সেতুতে ট্রেন দুর্ঘটনায় নাশকতা মামলা ও ২০১৮ সালে কুলাউড়া-মৌলভীবাজার সড়কের ঢুলিপাড়ায় বাস জ¦ালানোর মামলায়ও সে অভিযুক্ত আসামী।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, গ্রেফতারকৃত আসামী শাহেল খান এলাকার চিহ্নিত রাবার ও গাছ চোর। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে থানায় ৮টি মামলা রয়েছে। আসামীকে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এস এ
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১