editor
প্রকাশিত: 1:26 PM, August 5, 2023
নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি :: জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্টপুত্র বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্ণেল শেখ কামালের জন্মদিন পালন করেছে উপজেলা প্রশাসন ৷
শনিবার (৫ আগস্ট) সকাল ১০টার শেখ কামালের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ, প্রশাসন, থানা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। পরে সকাল ১১টায় উপজেলা প্রশাসন হলরুমে উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জীবনি নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, এ এস পি উত্তর সার্কেল প্রবাস কুমার সিংহ, উপজেলা সহকারি কমিশনার ভূমি তানভীর হোসেন, ওসি তদন্ত মেহেদী হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হক, ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ যুগ্ম আহবায়ক আহমদ মোস্তাকীম, সদস্য নজরুল ইসলাম ৷
বক্তারা বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ট্যপুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল ছিলেন একজন নির্ভীক দেশ প্রেমিক৷তিনি দেশ মাতৃকারটানে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে নিজের জীবনের মায়া ছেড়ে সে দিন পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন ৷ নিজ পিতা নির্ঘাত ফাসিতে ঝুলবেন জেনেও দেশের টানে মাটির টানে চালিয়ে গেছেন অকুতোভয় যুদ্ধ কিন্তু দূংখের বিষয় আমাদের দেশীয় কিছু কুলাঙ্গার ১৯৭৫ সালেরে ১৫ই আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে তাকেও নির্মমভাবে হত্যা করে ৷ আমরা আজ তার ৭৪তম জন্মবার্ষিকীতে সেই জঘন্যতম ঘটনার তীব্র নিন্দা জানাই তার পাশাপাশি মহান রবের দরবারে প্রার্থনা করি শেখ কামাল সহ ৭৫এর কালো রাত্রিতে যারা শহীদ হয়েছেন তিনি যেন সকলকে জান্নাতুল ফেরদৌস দান করেন ৷
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী অহিদ মিয়া,ওয়ার্ল্ডভিশন গোয়াইনঘাট এপি প্রোগ্রাম অফিসার ঝলমল মারিয়া, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি দুলাল আহমদ এবং বিভিন্ন ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ৷
আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ ৷
এস এ
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১