editor
প্রকাশিত: 7:11 PM, August 5, 2023
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে হযরত শাহজালাল (রহ.) এর মাজার প্রাঙ্গন মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ আগস্ট) বাদ আসর দোয়া মাহফিলের পূর্বে দরগা গেইটস্থ এলাকায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জীবনী নিয়ে আরও গবেষণা হওয়া প্রয়োজন। জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল তার মধ্যে বাবার গুণাবলী ধারণ করেছিলেন। চালচলন ও পোশাক-পরিচ্ছদে শেখ কামাল ছিলেন অতি সাধারণ। বিনয় ছিল তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। তিনি ছিলেন দেশের ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র। তিনি বেঁচে থাকলে দেশের ক্রীড়াকে অনন্য উচ্চতায় নিয়ে যেতেন। যেটি এখন করছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাহেল আহমদ চৌধুরী, আনিছুর রহমান তিতাশ, এম ইলিয়াস দিনার, রুপম আহমদ, জিয়াউল হক জিয়া, জহিরুল ইসলাম রিপন, এমদাদ হোসেন ইমু, সাকারিয়া হোসেন সাকির, সেবুল আহমদ সাগর, নাজমুল ইসলাম, আমুনুল ইসলাম আমিন, সৈয়দ নাহিদ রহমান সাব্বির, ইসতিয়াক আহমদ পিন্টু, সুমন চৌধুরী, সাদিকর রহমান সোহাগ, সুমন ইসলাম খান, সোহেল আহমদ, ইমন আহমদ, তারেক আহমদ, নাহিদ আহমদ, ইসরাক, আরজু আহমদ, বাবু, ইসলাহ উদ্দিন বাবলু, মোহাম্মদ জুয়েল আহমদ, রুবেল আহমদ, সাজু আহমদ, লিয়াকত আহমদ প্রমুখ।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১