editor
প্রকাশিত: 7:20 PM, August 5, 2023
আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে এম.এড. প্রোগ্রামের গ্র্যান্ড ওপেনিং সিরিমনি শুক্রবার (৪ আগস্ট) সিলেট নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ ইউনিভার্সিটির কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট শিক্ষাবিদ ও আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ছাত্রকল্যাণ উপদেষ্টা মাজেদ আহমেদ চঞ্চল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ।
ইউনিভার্সিটির বিজনেস এডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের শিক্ষক ইনামুল আসিফ লতিফীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনিভার্সিটির এসিস্ট্যান্ট রেজিস্ট্রার মোঃ রিফাতুল ইসলাম। বক্তব্য রাখেন মোঃ নিজাম উদ্দিন, সেলিম আহমদ চৌধুরী ও স্বর্ণা রাণী পুরকায়স্থ প্রমুখ শিক্ষক-প্রশিক্ষণার্থীবৃন্দ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আইটি অফিসার মোঃ সাইফুল ইসলাম এবং গীতা পাঠ করেন শিল্পী রাণী দেব।
অনুষ্ঠানে সর্বাঙ্গসুন্দর বক্তব্যের পাশাপাশি ইউনিভার্সিটির সকল কার্যক্রমের উপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপনক্রমে প্রধান অতিথি প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ এই ইউনিভার্সিটি এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি কারিগরি ও কর্মবান্ধব শিক্ষায় আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবিরের চিন্তাধারার ভূয়সী প্রশংসা করে বলেন, এই ইউনিভার্সিটিতে সিএসই, ইইই, ইংলিশ, বিবিএ, এমবিএ ও ইএমবিএ এর পাশাপাশি ফ্যাসন ডিজাইন ও এম.এড বিভাগ খোলা একটি যুগান্তকারী পদক্ষেপ।
এর আগে ইউনিভার্সিটি পর্যায়ে সিলেটে এই দু’টি প্রোগ্রাম নিয়ে পড়ার কোনো সুযোগ ছিলোনা। এম.এড প্রোগ্রামের মাধ্যমে সিলেটের শিক্ষা প্রতিষ্ঠান সমুহে শিক্ষার মান উন্নয়নে এই প্রোগ্রাম যথেষ্ট অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি ইউনিভার্সিটি ইন্সটিটিউট ভিত্তিক শর্ট কোর্স সমুহের পরিচিতিও তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে ইউনিভার্সিটির ছাত্রকল্যাণ উপদেষ্টা মাজেদ আহমেদ চঞ্চল বলেন, এই ইউনিভার্সিটির এম.এড প্রোগাম সিলেটের উচ্চ শিক্ষাঙ্গনে একটি মাইলফলক হয়ে থাকবে। তিনি অর্জিত শিক্ষা ও জ্ঞান নিজ নিজ কর্মক্ষেত্র ও জীবনে প্রতিফলনের জন্য সকল শিক্ষার্থীর প্রতি আহবান জানান।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১