editor
প্রকাশিত: 8:40 PM, August 5, 2023
হাবিবুর রহমান নাসির, ছাতক প্রতিনিধি :: ছাতকে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিন পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে জন্মদিন উপলক্ষে শনিবার সকালে বঙ্গবন্ধু ম্যুরালের পাদদেশে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তোবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ সহ সরকারী-বেসরকারী বিভিন্ন সংস্থা।
পুস্পস্তোবক শেষে উপজেলা পরিষদ চত্ত¡রে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে বৃক্ষ রোপন করা হয় এবং ২০ জন সমবায়ীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও স্মৃতিচারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) আবু সাদাত লাহিন।
ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত স্মৃতিচারণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার, ছাতক সার্কেল রনজয় চন্দ্র মল্লিক, সহকারী কমিশনার(ভুমি) ইসলাম উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা প্রকৌশলী আফসার আহমদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী রাজিব মোস্তফা, ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাইনুল জাকির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা।
বক্তব্য রাখেন ইউপি সচিব আব্দুস সবুর, ভুদীপ রায় বর্মন, পিংকু দাস, বকুল মালাকার, কামাল খান, বুরহান উদ্দিন, বিপ্লব দাস শামীম আহমদ, ফুলেন সূত্রধর, জীতেন চৌহান প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, একাডেমিক সুপারভাইজার সুয়েব আহমদ ও পবিত্র গীতা পাঠ করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১