editor
প্রকাশিত: 11:18 AM, August 6, 2023
জৈন্তাপুর প্রতিনিধি :: একটি কৃত্রিম পা সংযোজনে অসহায় বাবুল দেব নাথের আকুতি। ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে গতদুই বছরে দুটি অপারেশন করে ডাক্তারের পরামর্শে কেটে ফেলতে হয়েছে বাম পায়ের হাটুর নিচ পর্যন্ত পা। নাম- বাবুল দেব নাথ (৫০) নিজের কোন জমিজমা, বাড়ি ঘর কিছু নেই থাকতেন সিলেটের জৈন্তাপুর উপজেলা ৬নং চিকনাগুল ইউনিয়নের কহাইগড় ১ ম খন্ড ( রামেশ্ব) এলাকায় শশুর বাড়িতে।
বর্তমানে তার আশ্রয় হয়েছে পশ্চিম ঠাকুরের মাটি গ্রামে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের সরকারি ঘরে। তিনি ছিলেন পেশায় একজন কাঠ মিস্তিরি, দুই সন্তানের মধ্যে ছেলে পড়ালেখা করে কলেজে আর মেয়ে পড়ে নবম শ্রেণিতে স্ত্রী সহ পরিবারের সদস্য চারজন। সুস্থ থাকতে ভালোই চলছিলো বাবুলের সংসার জীবন কাজ করে পরিবার চালাতেন তিনি। কিন্তু হঠাৎ করেই আক্রান্ত হন ডায়াবেটিস রোগে। বিজ্ঞ চিকিৎসকের দ্বারা চলতে থাকে চিকিৎসা এক পর্যায়ে চিকিৎসকের পরামর্শে কেটে ফেলতে হয় বাম পায়ের হাটুর নিচ পর্যন্ত। বাবুল ছিলেন পরিবারের একমাত্র উপার্জন কারী, বর্তমানে নিজের চিকিৎসার ব্যায় ও পরিবারের খরচ ছেলেমেয়ের লেখাপড়া, সবকিছু যেনো আজ থেমে গেছে। ডাক্তারের পরামর্শ মতো একটি কৃত্রিম পা সংযোজন করা গেলে আবারও হাটতে পারবেন বাবুল ফিরতে পারেন নিজ কর্মতে।
ইতিমধ্যে নিজের উপার্জিত টাকাপয়সা যা ছিলো সবই শেষ হয়েছে নিজের চিকিৎসায়। বাবুল জানান, আমি স্বাভাবিক ভাবে চলাফেরা করতে চাই, কিন্তু নিয়তির কি পরিহাস তা পাচ্ছি না। কৃত্রিম , পা সংযোজন করলে হয়তো আমি কিছুটা হলেও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারব। তাই সকলের সহযোগিতা কামনা করছি।
এদিকে তার একটি কৃত্রিম পা সংযোজনের জন্য প্রয়োজন ১ লক্ষ ৫০ হাজার টাকা যা বাবুল দেব নাথের পক্ষে কোনভাবেই সংগ্রহ করা সম্ভব না হওয়ায় তিনি দেশ বিদেশের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তির নিকট সাহায্য চেয়ে আবেদন করেছেন। সাহায্য পাঠাতে যোগাযোগ নম্বর- 01733-839783 (বিকাশ) 01714-609954।
এস এ
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১