editor

প্রকাশিত: 11:25 AM, August 7, 2023

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন শফিকুর রহমান চৌধুরী

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন শফিকুর রহমান চৌধুরী

বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা শাখার সভাপতি হিসেবে পূর্ণ দায়িত্ব প্রদান করায় বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।

রবিবার (৬ আগস্ট) গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় শফিকুর রহমান চৌধুরীকে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত থেকে পূর্ণাঙ্গ সভাপতি হিসেবে দায়িত্ব দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সভাপতির পূর্ণ দায়িত্ব লাভের পর দলের সভাপতি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শফিক চৌধুরী।

শফিকুর রহমান চৌধুরী কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‌‘আমি প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনার কর্মী। আমার রাজনৈতিক জীবনে বঙ্গবন্ধুকন্যা সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আমাকে দু’হাত ভরে অনেক কিছু দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর ও আমাদের দলের অভিভাবকের প্রতি আমি চিরকৃতজ্ঞ ও ঋণী। তার স্নেহ-মমতার কারণে আমি অনেকদূর এগিয়ে এসেছি। আমি শ্রদ্ধেয় আপার স্নেহ-মমতায় বেঁচে থাকতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমি নিজের জীবন দিয়ে হলেও ন্যায় এবং নিষ্ঠার সঙ্গে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করবো এবং সিলেট জেলা আওয়ামী লীগ আগের চেয়ে আরও শক্তিশালী হবে। জাতির পিতার আদর্শ ধারণ করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে আমরা ঐক্যবদ্ধ থাকবো।’

শফিক চৌধুরী বলেন, ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করে আসছি। অনেক ঝড়ঝাপটার পরও কখনো এই আদর্শ থেকে একচুল সরে যাইনি। মাননীয় প্রধানমন্ত্রীর দর্শন বাস্তবায়ন আমার লক্ষ্য। তাঁর আস্থা ও বিশ্বাসের মর্যাদা দিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। দলকে আরও শক্তিশালী করতে আমরা কাঁধে কাঁধ রেখে কাজ করে যাব। আমি সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে সহযোগিতা প্রত্যাশা করছি।’

উল্লেখ্য, ২০২১ সালের ২ সেপ্টেম্বর মারা যান সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান। তার মৃত্যুতে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব লাভ করেন শফিক চৌধুরী। সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিক চৌধুরী সিলেট জেলা আওয়ামী লীগের গত কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১