editor
প্রকাশিত: 7:08 PM, August 8, 2023
জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি, গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মরহুম রজব আলী খাঁন নজিব এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) বাদ আছর গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের জিন্দাবাজারস্থ কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জিডিএফ এর মহাসচিব ও নির্বাহী পরিচালক মো. বায়জিদ খাঁন।
জিডিএফ এর ব্যবস্থাপক স্বপন মাহমুদ এর পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নাগরিক পরিষদের সভাপতি মাসুম আহমদ চৌধুরী, সিনিয়র সহ সভাপতি সৈয়দ আলমগীর হোসেন, সিনিয়র ফটো সাংবাদিক মো. দুলাল হোসেন, জিডিএফ এর সুপারভাইজার মো. রায়হান খান, শিক্ষক মো. ছালাম মিয়া, বায়োজিদ শিপন, জয়দ্বীপ রায়, প্রতিবন্ধী ক্রীড়া কমিটির সভাপতি নাদিম খান, সদস্য সুফিয়ান প্রমুখ।
দোয়া মাহফিলে মরহুম রজব আলী খাঁন নজিব এর রুহের মাগফেরাত করে মোনাজাত পরিচালনা করেন জিডিএফ এর ধর্মীয় শিক্ষক মাওলানা আনিসুল হক। আলোচনা সভা ও দোয়া মাহফিলে জিডিএফ ও ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় জিডিএফ এর মহাসচিব ও নির্বাহী পরিচালক মো. বায়জিদ খাঁন বলেন, রজব আলী খাঁন নজিব ছিলেন একজন সাদা মনের মানুষ। তিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী হয়েও সবসময় মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার দেখানো পথে জিডিএফ প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি মরহুম রজব আলী খাঁন নজিব এর রুহের মাগফেরাত করেন।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১