editor
প্রকাশিত: 7:12 PM, August 8, 2023
স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেছেন, তোমাদের ত্যাগের ফল আজকে তোমাদেরকে স্বপ্নের জায়গায় পৌঁছে দিয়েছে। যারা সময়কে কাজে লাগায় বিজয়ীর মুকুট তাদেরই শোভা পায়। তোমাদের অনবদ্য ফলাফলে আমি ও স্কলার্সহোম পরিবার আনন্দিত। এ আলোড়ন ছড়িয়ে এগিয়ে যাও, তোমরাই বাংলাদেশ তথা বিশ্বায়নের পৃথিবীতে নেতৃত্ব দিবে। তোমরাই আগামীর বাংলাদেশ, তোমাদের কৃতিত্ব ভবিষ্যতের বাংলাদেশকে সমৃদ্ধ করবে।
তিনি মঙ্গলবার (৮ আগস্ট) কলেজ অডিটোরিয়ামে এসএসসি ২০২৩ সালের জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কলেজের প্রভাষক তোফায়েল আহমেদ শিহাবের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের কো-অর্ডিনেটর প্রভাষক রাজন সরকার। কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন ইংরেজি ভার্সনের শিক্ষার্থী সৈয়দ সুফিয়ান মর্তুজা, বাংলা ভার্সনের শিক্ষার্থী তুলি ব্যাপারী ও মো. নাকিব মোস্তফা।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও শ্রেণিশিক্ষক জাকারিয়া আল মামুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও শ্রেণি শিক্ষকবৃন্দ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। পরিশেষে ফটোসেশানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১