editor
প্রকাশিত: 7:44 PM, August 8, 2023
জাতীয় মহিলা সংস্থা সিলেটের চেয়ারম্যান ও সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলেন আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। বঙ্গবন্ধুর এসব লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরনাদারী ছিলেন ফজিলাতুন্নেছা মুজিব। তিনি বঙ্গবন্ধুর সমগ্র রাজনৈতিক জীবন ছায়ার মতো অনুসরণ করে তার প্রতিটি রাজনৈতিক কর্মকান্ডে অফুরান প্রেরণার উৎস হয়েছিলেন। বিদ্রোহী কবি নজরুল ইসলাম তার কবিতায় লিখেছিলেন “বিশ্বে যা কিছু চিরসুন্দর, কল্যানকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।”
তিনি আরো বলেন, বেগম মুজিবের জীবনী বিশ্লেষণে বিদ্রোহী কবির এই কবিতার যাথার্থ প্রতিফলন দেখা যায়। বাঙ্গালি জাতির মুক্তির সনদ ৬ দফা ঘোষনার পর বঙ্গবন্ধু যখন বার বার পাকিস্তান শাসকদের হাতে বন্দি জীবন যাপন করেছিলেন তখন আওয়ামী লীগের সর্বস্থরের নেতাকর্মীরা ফজিলাতুন্নেছা মুজিবের কাছে ছুটে আসতেন।
তিনি তাদের বঙ্গবন্ধুর বিভিন্ন দিক নির্দেশনা পৌছে দিতেন এবং লাড়াই-সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগাতেন। বিশেষ করে আগরতলা ষড়যন্ত্র মামলায় যখন বঙ্গবন্ধুর প্যারোলে মুক্তি নিয়ে কিছু কুচক্রি স্বাধীনতা সংগ্রামকে বিপন্ন করার ষড়যন্ত্রে মেতে উঠেছিলো তখন প্যারোলে মুক্তির বিপক্ষে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের দৃঢ়চেতা অবস্থান বাংলার মুক্তি সংগ্রামকে ত্বরান্তিত করেছিলেন, যা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে স্বার্ণাক্ষরে লেখা থাকবে।
তিনি মঙ্গলবার (৮ আগস্ট) সকালে জাতীয় মহিলা সংস্থা সিলেট এর উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জাতীয় মহিলা সংস্থা সিলেটের এর সভাপতি হেলেন আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থা সিলেটের সদস্য কামরুন্নাহার বেগম, মাধুরী গুন, জহুরা আক্তার, জেলা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, সহকারী প্রোগ্রামার সুজিত বিশ্বাস, কম্পিউটার প্রশিক্ষক মো. মহিন উদ্দিন, সেলাই এন্ড এমব্রয়ডারী প্রশিক্ষক সুফিয়া বেগম, অফিস সহায়ক এনাম আহমদ প্রমুখ।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১