editor
প্রকাশিত: 12:06 PM, August 9, 2023
কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাট পৌরসভার নন্দিরাই বাইপাস পয়েন্টে অবস্থিত এওয়াই এলপিজি অটো গ্যাস পাম্পে অভিনব পন্থায় চেতনানাশক স্প্রে ব্যবহার করে ম্যানেজারকে অজ্ঞান করে নগদ ২০ হাজার টাকা লুট করে নেয়ার ঘটনার খবর পাওয়া গেছে।
জানা যায়, সিলেট উপশহরের বাসিন্দা শামীম আহমদের মালিকানাধীন এওয়াই অটো গ্যাস পাম্পে গত সোমবার (৭ আগস্ট) রাত অনুমান ১২টার দিকে একটি প্রাইভেট কার যোগে দুই যুবক গাড়ীতে গ্যাস নেয়ার জন্য পাম্পে আসে। ম্যানেজার মিজানুর রহমান প্রাইভেট কারে গ্যাস দিতে ক্যাশ কাউন্টার থেকে বের হওয়ার জন্য দরজা খোলার সাথে সাথে প্রাইভাটকার নিয়ে আসা দুই যুবক তার উপর চেতনানাশতক স্প্রে মারলে মিজানুর রহমান অজ্ঞান হয়ে ক্যাশ কাউন্টে পড়ে যান। এ সময় কাউন্টারে ক্যাশ ড্রয়ার থেকে নগদ ২০ হাজার টাকা লুট করে প্রাইভেট কার নিয়ে পালিয়ে যায় অজ্ঞাতনামা দুই যুবক। রাত ১টার দিকে মিজানুর রহমানের কিছুটা জ্ঞান ফিরে আসলে ঘটনার বিষয়টি সে তার পরিবারের লোকজন এবং গ্যাস পাম্পের মালিককে অবহিত করেন। ঘটনাটি থানা পুলিশকে জানানো হলে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
পাম্পের ম্যানেজার মিজানুর রহমান জানান, সোমবার রাত অনুমান ১২টার দিকে তিনি যখন ক্যাশ কাউন্টারে ছিলেন, তখন প্রাইভেটকার নিয়ে অপরিচিত দুই যুবক তাদের গাড়ীতে গ্যাস নেয়ার জন্য পাম্পের ভিতরে প্রবেশ করে। একপর্যায়ে তিনি দুই যুবকের কথামতো গাড়ীতে গ্যাস দেয়ার জন্য বের হতেই ঐ দুই যুবক তার চোখে-মুখে স্প্রে মারার কারনে তিনি সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। জ্ঞান আসার পর তিনি দেখতে পান ক্যাশ কাউন্টার তছনছ অবস্থায় রয়েছে এবং কাউন্টারের ক্যাশ ড্রয়ারে থাকা ২০ হাজার টাকা নেই।
সম্প্রতি সময়ে রাস্তা-ঘাটে রাতের বেলা দুর্বৃত্তরা গাড়ী থেকে ভারতীয় চোরাই পণ্য ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় এলাকাবাসী গ্যাস পাম্পের টাকা লুট এবং এসব ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের প্রতি দাবী জানিয়েছেন।
এস এ
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১