editor

প্রকাশিত: 6:18 PM, August 9, 2023

সিলেটের ইতিবাচক পরিবর্তনে সংস্কৃতি কর্মীদের সহযোগীতা জরুরী: আনোয়ারুজ্জামান চৌধুরী

সিলেটের ইতিবাচক পরিবর্তনে সংস্কৃতি কর্মীদের সহযোগীতা জরুরী: আনোয়ারুজ্জামান চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেটকে এগিয়ে নিতে হলে সব মহলের সহযোগীতা জরুরী। সাংস্কৃতিক অঙ্গনের মানুষজন বরাবরই প্রগতিশীল আন্দোলনের সামনের কাতারে থাকেন। সিলেটের সংস্কৃতি কর্মীরাও যুগেযুগে গণতন্ত্র ও সাধারণ মানুষের কল্যাণে মূল্যবান অবদান রেখেছেন, আগামীতেও রাখবেন।

তিনি বলেন, আমি তাদের সেই অবদানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। সিলেটকে এগিয়ে নিতে, ইতিবাচক পরিবর্তনে তাদের আন্তরিক সহযোগীতা একান্ত প্রয়োজন। আমি আশাবাদী, তারা তাদের সহযোগীতার হাত আরও প্রসারিত করবেন।

তিনি আজ বুধবার (৯ আগস্ট) দুপুরে সিলেট বেতারে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

এসময় সিলেট বেতার কেন্দ্রের বিভিন্ন সমস্যার কথা মেয়রকে অবহিত করেন আঞ্চলিক পরিচালক।

সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তাদের বক্তব্য অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করেন যৌক্তিক দাবিগুলোর প্রতি একাত্মতা পোষণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে সেগুলো সমাধানের আশ্বাস প্রদান করেন।

উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক, আঞ্চলিক প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেন,সিনিয়র সাংবাদিক আল আজাদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক প্রফেসর ড. হিমাদ্রি শেখার রায়, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান চৌধুরী জগলু, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক সামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, উপ আঞ্চলিক পরিচালক তারেক জহিরুল হক, পবিত্র কুমার দাশ, সহকারী পরিচালক প্রদীপ চন্দ্র দাস, মো. দেলওয়ার হোসেন, সহকারী বেতার প্রকৌশলী মেহরাজ আহমেদ, নাট্য ব্যক্তিত্ব এনামুল মুনির,সাংবাদিক সাজলু লস্করসহ নেতৃবৃন্দ।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১