editor
প্রকাশিত: 6:56 PM, August 9, 2023
স্কলার্সহোম মেজরটিলা কলেজের ২০২৩ সালের পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ আগস্ট) সকালে কলেজের অডিটোরিয়ামে একাদশ শ্রেণির শিক্ষার্থী অন্নি দাশ ও জান্নাতুল মাওয়া নিশির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। তিনি শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন এবং আসন্ন পরীক্ষা উপলক্ষে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজ শাখার একাডেমিক ইনচার্জ রাজন সরকার। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মো. নিজাম উদ্দিন, আইসিটি বিভাগের প্রধান প্রভাষক আবু সায়েম আহমেদ।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী ফিমা আক্তার বিথী ও ফাইজা ইমতিয়াজ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন হুমায়রা ইসলাম ও আবু বকর সিদ্দিক ইকবাল। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রত্যয় রায় চৌধুরী ও জান্নাতুল নাঈম অদ্রি।
এসময় কলেছের শ্রেণিশিক্ষক ও বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১