editor
প্রকাশিত: 9:34 PM, August 10, 2023
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টায় নগরীর জিন্দাবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা কমিটির উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলার সভাপতি সামছুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌছ খানের পরিচালনায় বক্তব্য রাখেন- সংগঠনের সহ-সভাপতি মিসেস হেলেন আহমেদ, শফিউল আলম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক চিত্রশিল্পী বাবু ভানু লাল দাস, বিধূভূষন চক্রবর্তী, সহ-সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন, প্রচার সম্পাদক শাহ জামাল আহমদ, সহ-দপ্তর সম্পাদক মাফরুজা আক্তার মৌসুমী, সমাজসেবা সম্পাদক মহি উদ্দিন চৌধুরী রুবেল, যুব ও ক্রীড়া সম্পাদক সুহেল আহমদ চৌধুরী, সহ-যুব ও ক্রীড়া সম্পাদক কাজী মো. হাকিম রাজা, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মাধূরী গুন, সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তুহিন আহমদ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য মো. ছয়ফুল আলম আবুল, তৈয়ফুর রহমান শাহিন চেয়ারম্যান, কাউন্সিলর নাজনীন আক্তার কনা, সাবেক ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যা করে ঘাতকরা মনে করেছিলো আমাদের স্বাধীনতা স্বার্বভৌমত্ব ধ্বংস করে দেবে, কিন্তু তাদের সে আশা পূরণ হয়নি। দেশের মানুষ বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে আজ উন্নত চূড়ায় নিয়ে যাওয়ার পদক্ষেপ বাস্তবায়নে রয়েছে।
বঙ্গবন্ধুর ও তাঁর পরিবারের সকলের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, এই শোককে আমরা আমাদের কাজের মাধ্যমে শক্তিতে পরিণত করবো।
বক্তারা বঙ্গবন্ধু হত্যাকারী পলাতক আসামীদের অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এস এ
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১