editor
প্রকাশিত: 5:54 PM, August 12, 2023
সিলেট সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ দোকান মালিক সিমিতি সিলেট জেলার আহবায়ক কমিটি এবং সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।
এসময় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, বর্তমান সরকার ব্যবসাবান্ধব সরকার। একইসাথে ব্যবসার উপযোগী পরিবেশ তৈরি করেছে সরকার। দেশের উন্নয়নে বেসরকারি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, বদলে যাওয়া বাংলাদেশকে আরও এগিয়ে নিতে হবে। সেই দায়িত্ব ব্যবসায়ীদের। সরকার ব্যবসায়ীদের পাশে থাকবে। দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করুন। সরকার সবসময় ব্যবসায়ীদের পাশে আছে, পাশেই থাকবে। যেকোন সমস্যা সমাধানে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সিলেটে ব্যবসায়ীক ক্ষেত্রে যে সমস্যা রয়েছে খুব শিঘ্রীই সেই সমস্যা সমাধানের আশ্বাস জানান তিনি।
শনিবার (১২ আগস্ট) দুপুর ১২টায় নগরীর পাঠানটুলাস্থ মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ দোকান মালিক সিমিতি সিলেট জেলা শাখার সদস্য সচিব ও সিলেট মহানগর ব্যবাসয়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল হক এর পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ সভাপতি আব্দুল মল্লিক মুন্না, সহ সাধারণ সম্পাদক হাজী এম এ মতিন, আব্দুল হাদি পাভেল, নিয়াজ আহমদ, আজিজুল করিম, ফুয়াদ বিন রশিদ, ওলিউর রহমান নাহিদুর রহমান, সামসু আহমদ, হাজী কয়ছর আলী, মো. রাজু আহমদ, লায়েক মিয়া, মো. হোসেন আহমদ, মো. জাবেদ মিয়া, মো. কামরুল ইসলাম, মো. গোলজার আহমদ, মো. সামছুল আলম, হাজী শাহজাহান মিয়া, শেখ মোহাম্মদ কবির আহমদ, মো. জাবেদ আহমদ, হাজী মোহাম্মদ সিরাজ উদ্দিন, মো. রাসেল আলী প্রমুখ।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।