editor
প্রকাশিত: 6:31 PM, August 15, 2023
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট জেলা ও রেঞ্জের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৯টায় সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক নুরুল হাসান ফরিদী ও সিলেট জেলা কমান্ডেন্ট আলী রেজা রাব্বীর নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন করেন তারা।
পরে সিলেট নগরীর আখালিয়াস্থ জেলা কার্যালয়ে আলোচনা সভা, বিশেষ প্রামাণ্যচিত্র পদর্শনী ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা কমান্ডেন্ট আলী রেজা রাব্বীর সভাপতিত্বে ও সার্কেল অ্যাডজুটান্ট এএসএম এনামুল হক পিভিএম এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক নুরুল হাসান ফরিদী।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ডেন্ট তানিয়া আক্তার, সার্কেল অ্যাডজুটান্ট জসিম উদ্দিন, সদর উপজেলা কর্মকর্তা মো. রাশেল গাজী পিভিএম, জকিগঞ্জ উপজেলা কর্মকর্তা দিব্যেন্দু ভট্টাচার্য্য মিটুন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুল হাসান ফরিদী বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্টের কালরাত্রীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারবর্গের শাহাদত বরণকারীদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
তারা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভাবনীয় অগ্রযাত্রায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। সবশেষে শহীদদের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এছাড়াও আলোচনা সভা, বিশেষ প্রামাণ্যচিত্র পদর্শনী ও মিলাদ মাহফিলে ব্যাটালিয়ন, সাধারণ আনসার, অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।