editor
প্রকাশিত: 1:40 PM, August 16, 2023
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৭নং নন্দিরগাঁও ইউনিয়নে সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালী স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ আগষ্ট) নন্দিরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক মিসবাহ আহমদের পরিচালনায়, নন্দিরগাও ইউনিয়ন কমপ্লেক্সে জাতীয় শোক দিবসে আলোচনাও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাপ মিয়া বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম না হলে এদেশের জন্ম হতো না, আমরা স্বাধীনতাও পেতাম না।
গোলাপ মিয়া আরো বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়াতে হলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধুর প্রতীক শেখ হাসিনার প্রতীক নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে।
আরো উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস কামরুল হাসান আমিরুল, নন্দিরগাও ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা ছয়ফু হক মাস্টার, সাবেক গোয়াইনঘাট উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলী হোসেন ,নন্দিরগাও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুল খালেক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান রিপন,গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান, নন্দীরগাঁও ইউনিয়ন যুবলীগের আহবায়ক, বিধান চন্দ্র, নন্দিরগাও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সদস্য, মিজানুর রহমান মিজান,সিলেট জেলা তাতীলীগের উপ দপ্তর সম্পাদক আলাজুর রহনান, গোয়াইনঘাট উপজেলা তাতী লীগের সাধারন সম্পাদক,শাহীন আহমদ সাবুল,নন্দিরগাও ইউনিয়ন লীগের সভাপতি আশিক মিয়া সাধারণ সম্পাদক,সোহেল আহমদ, নন্দিগাও ইউনিয়ন তাতীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, এছারাও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরিশেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের আত্মার মাগফেরাত ও বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে উপস্থিত সকলকে নিয়ে দোয়া পরিচালনা করা হয়।
এস এ
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।