editor
প্রকাশিত: 2:40 PM, August 20, 2023
ডিএসএস ডেস্ক :: সব ধরনের প্রতিবন্ধকতা মোকাবিলা করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার দেশকে এগিয়ে নিচ্ছে মন্তব্য করে দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের এই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে।
রোববার (২০ আগস্ট) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নবনির্মিত দুটি ভবনের উদ্বোধন ও একটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এ কথা বলেন।
বিগত বছরগুলোতে সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ২০০৯ সাল থেকে ২০২৩ ধারাবাহিকভাবে গণতান্ত্রিক সরকার চলছে। দেশে একটা স্থিতিশীলতা চলছে, যদিও এর মধ্যে আমাদের প্রাকৃতিক দুর্যোগ, মনুষ্যসৃষ্ট দুর্যোগ, অগ্নিসন্ত্রাস অনেক কিছুই মোকাবিলা করতে হয়েছে। তারপরও কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের এই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে।
জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে টানা তিনবারের প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই তারা আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে বার বার তাদের সেবা করার সুযোগ দিয়েছেন বলেই এই কাজগুলো (দেশের উন্নয়ন) আমরা করতে পেরেছি।
২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যের কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, আমরা দেশের সার্বিক উন্নতির জন্য কাজ করে যাচ্ছি। আজ আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে আমরা স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই।
তিনি বলেন, স্মার্ট বাংলাদেশে আমাদের স্মার্ট জনগোষ্ঠী হবে, স্মার্ট ইকোনোমি হবে, স্মার্ট সোসাইটি হবে, স্মার্ট সরকার হবে। সেটা সামনে নিয়েই আমরা সব ক্ষেত্রে আধুনিক প্রযুক্তিজ্ঞান সম্পন্ন জনগোষ্ঠী, সমাজ, সরকার ও দেশকে গড়ে তোলার পদক্ষেপ নিয়েছি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে কোনো ক্ষুধা-দারিদ্র্য থাকবে না, ভূমিহীন মানুষ ঘর পাবে, প্রতিটি মানুষের জীবনমান উন্নত হবে।
তিনি বলেন, আমি এটুকু চাই, আমাদের দেশটা সুন্দরভাবে গড়ে উঠবে। সেটাই আমাদের লক্ষ্য। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্মিত ‘বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ভবন’ ও ‘তথ্য কমিশন ভবন’ উদ্বোধন করেন। এছাড়া ‘বিএফডিসি কমপ্লেক্স নির্মাণ’ প্রকল্পের ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর করেন।
এস এ
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১