editor
প্রকাশিত: 2:59 PM, August 20, 2023
ডিএসএস ডেস্ক :: ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও ডিবি-উত্তর) খোন্দকার নুরুন্নবী বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে গ্রেফতার হওয়া ছাত্রদলের সেই ছয় নেতা অস্ত্র সংগ্রহ করছিলেন।
ঢাকার লালবাগের এক বাসায় অভিযান চালিয়ে শনিবার ওই ছয়জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি রিভলবার, একটি পিস্তল ও ৩৬ রাউন্ড গুলি উদ্ধার করার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
গ্রেফতার ছয়জন হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম হেজিসান (৩১), সহ-সভাপতি মো. হাসানুর রহমান হাসান (৩২), যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আর রিয়াদ (২৯), কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহাদত হোসেন (৩১), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবর (৩২) এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আরিফ বিল্লাহ (৩০)।
রোববার বেলা ১১টায় ঢাকায় ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের কর্মকর্তা নুরুন্নবী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পাবনা ও কক্সবাজার থেকে অস্ত্র আনার কথা ‘স্বীকার করেছেন’।
গোয়েন্দা কর্মকর্তা নুরুন্নবী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাইকমান্ড এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের হাইকমান্ডের নির্দেশে, ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শাখার নেতা-কর্মীরা রাজপথে বিএনপির শক্তি বৃদ্ধি করতে চাইছে। এ জন্য অবৈধ আগ্নেয়াস্ত্রের মহড়া প্রদর্শনের করে জনমনে ভীতি এবং আতঙ্ক সৃষ্টি করে বর্তমান সরকারকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছিল তারা।
তিনি বলেন, কেন্দ্রীয় নেতাদের নির্দেশে এই সামনের নির্বাচনে নাশকতার জন্য অস্ত্রগুলো সংগ্রহ করা হয়েছে বলে প্রাথমিকভাবে তারা জানিয়েছেন। কোন কোন নেতার নির্দেশে তারা অস্ত্রগুলো সংগ্রহ করেছে, তাদের নাম জানার জন্য গ্রেফতার ছয়জনকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলেও জানান তিনি।
এস এ
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১