editor

প্রকাশিত: 7:19 PM, August 20, 2023

কিস্তিতে কেনা অটোরিকশা উধাও, কান্নায় ভেঙে পড়েন স্বামী-স্ত্রী

কিস্তিতে কেনা অটোরিকশা উধাও, কান্নায় ভেঙে পড়েন স্বামী-স্ত্রী

ডিএসএস ডেস্ক :: লক্ষ্মীপুর আদালতে একটি মামলার হাজিরা দিতে আসেন মো. নূর আলম (৩৫) নামে এক ব্যক্তি। নিজের ব্যাটারি চালিত অটোরিকশা (মিশুক) চালিয়ে স্ত্রী মুক্তা বেগমকে সঙ্গে নিয়ে আসেন তিনি।

অটোরিকশাটি আদালত প্রাঙ্গণে রেখে তাতে স্ত্রীকে বসিয়ে ম্যাজিস্ট্রেট আদালত ভবনের অষ্টম তলায় হাজিরা দিতে যান নূর আলম। স্বামীর আসতে দেরি দেখে অটোরিকশা থেকে নেমে খোঁজ করতে যান স্ত্রী। পরে দুজন এসে দেখেন, তাদের অটোরিকশাটি নেই। এতে কান্নায় ভেঙে পড়েন দুজনই। কারণ কিস্তির মাধ্যমে কেনা হয়েছিল অটোরিকশাটি।

রোববার (২০ আগস্ট) দুপুরে জেলা জজ আদালত প্রাঙ্গণে এমন ঘটনা ঘটে। জীবিকার একমাত্র সম্বল অটোরিকশাটি হারিয়ে চালক নূর আলম ও তার স্ত্রী মুক্তা বেগমকে আদালত পাড়ায় হাউমাউ করে কাঁদতে দেখা গেছে।

নূর আলম সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের রাধা বাড়ির মৃত নূর নবীর ছেলে।

এদিকে খবর পেয়ে শহর পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) মো. জহিরুল আলম আদালত পাড়ায় এসে রিকশাচালক নূর আলমের সঙ্গে কথা বলেন এবং তাকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন।

ভুক্তভোগী নূর আলম জানান, রোববার সকালে একটি মাদক মামলায় আদালতে হাজিরা দিতে আসেন তিনি। স্ত্রী মুক্তা বেগমকে তার রিকশায় বসিয়ে আদালতের অষ্টম তলায় হাজিরা দিতে যান। দেরি হওয়ায় স্ত্রী মুক্তা বেগম তার খোঁজে ওই ভবনে ওঠেন। পরে হাজিরা শেষ করে নূর আলম ও তার স্ত্রী মুক্তা এসে দেখেন, গাড়িটি নেই।

নূর আলমের স্ত্রী মুক্তা বেগম জানান, ঋণ নিয়ে অটোরিকশাটি কেনা হয়েছিল। এখন আমরা কীভাবে চলব? কিস্তিই বা শোষ করব কীভাবে?

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) জহিরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী চালককে লিখিত অভিযোগ দিতে বলেছি। এছাড়া আদালত প্রাঙ্গণের সিসি ক্যামেরাগুলোর ফুটেজ সংগ্রহ করে অটোরিকশা উদ্ধারে অভিযান চালানো হবে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১