editor
প্রকাশিত: 11:52 AM, August 23, 2023
ডিএসএস ডেস্ক :: অভিমানে বাংলাদেশ থেকে অবৈধ ভাবে ভারত চলে আসা যুবককে আইনি বেড়াজাল থেকে উদ্ধার করতে বাংলাদেশ থেকে রানাঘাটে এলেন বছর পঁচাত্তরের বৃদ্ধ আবুল হোসেন। উদ্দেশ্য, নাতিকে নিয়ে দেশে ফিরবেন। ভারতের আনন্দবাজার পত্রিকা পুলিশ সূত্রে জানায়, গত ৪ জুলাই রাতে ধানতলা থানার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বরণবেড়িয়া থেকে আটক করা হয় বছর পাঁচিশের যুবক সুইত রহমানকে। অনুপ্রবেশকারী হিসেবে তাঁকে গ্রেপ্তার করে ধানতলা থানার পুলিশ। বর্তমানে ওই বাংলাদেশি যুবকের স্থান হয়েছে রানাঘাট উপ-সংশোধনাগারে।
সম্প্রতি সামাজিক মাধ্যমে নাতির গ্রেপ্তার হওয়ার ঘটনা জানতে পারেন ঝিনাইদহের বাসিন্দা বৃদ্ধ আবুল হোসেন। সময় নষ্ট না করে নাতিকে দেশে ফিরিয়ে নিয়ে যেতে প্রথমে পাসপোর্ট, তার পর ভিসার অনুমতি নিয়ে গত সোমবার রাতে গেদে সীমান্ত হয়ে এ ভারতের মাটিতে পা রাখেন তিনি। মঙ্গলবার ভোরের আলো ফুটতেই বৃদ্ধ সটান চলে আসেন রানাঘাট আদালতে।
অচেনা দেশ, অচেনা মানুষজন। এতটুকুও ভয় না পেয়ে চোয়াল শক্ত করে আদালতের আইনজীবীদের পরামর্শ নেন তিনি। বৃদ্ধ বলেন, “ওই সুইত আমার ভাইগ্নার পোলা। ছোটবেলায় ও বাপেরে হারাইছে। ওই দেশে কাজ-কাম নাই। মায়ের লগে অশান্তি কইরা রাগে দেশ ছাড়ছে। ওরে দেশে ফিরাইতেই আমি বাংলাদেশ দিয়া এইহানে আইছি।” বৃদ্ধের দৃঢ় সংকল্প, “ওরে আমি দেশে ফিরামুই।”
নড়বড়ে অশক্ত শরীর। বৃদ্ধের সংকল্পে অভিভূত আইনজীবীদের অনেকেই। এ দিন আদালত চত্বরেও বৃদ্ধের উপস্থিতির ও নাতির টানে এ দেশে চলে আসার বিষয়টিকে কুর্নিশ জানান তাঁরা।
অনেকেই বলছেন, এ যেন চলচ্চিত্রের বাস্তবায়ন। আগামী ৩০ অগস্ট ধৃত বাংলাদেশি যুবক সুইতকে আদালতে তোলা হবে। আইনি জটিলতার বাধা পেরিয়ে শেষ পর্যন্ত নাতির হাত শক্ত করে ধরতে পারবেন কি না দাদু, সেই আশাতেই দিন গুনছেন আবুল হোসেন।
এস এ
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১