editor
প্রকাশিত: 12:02 PM, August 26, 2023
ডিএসএস ডেস্ক :: দেশের শীর্ষ শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপ। সরকারের পাশাপাশি দেশের বিভিন্ন উন্নয়নসহ নানা কর্মকাণ্ডে তারা সরকারের সহযোগী হিসেবে কাজ করছে।
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান একজন মানবিক ও দেশপ্রেমিক মানুষ। নানামুখী শিল্পের উদ্যোক্তাও তিনি।
ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর কার্যক্রম ব্যাপক। তাঁর নির্দেশনায় দেশের সব অঞ্চলেই পিছিয়ে পড়া নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে কাজ করছে বসুন্ধরা শুভসংঘ। দেশের উত্তর-দক্ষিণের মধ্য অঞ্চলের জেলা কুষ্টিয়া। ভারত সীমান্তঘেঁষা এই কুষ্টিয়া জেলার বিভিন্ন উপজেলার অসহায় মানুষের কল্যাণে বসুন্ধরা গ্রুপ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।
জেলা শহরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্কুল নির্মাণ, জেলার অসহায় নারীদের সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন প্রদান এবং সর্বস্তরের মানুষের পাঠাভ্যাস গড়ে তোলার জন্য পাঠাগার স্থাপনের উদ্যোগ নিয়েছে বসুন্ধরা শুভসংঘ। জেলার বেশ কিছু অসহায় পরিবারের শিক্ষার্থীদের লেখাপড়ার দায়িত্বও নিয়েছে বসুন্ধরা গ্রুপ।
উল্লেখ্য, কুষ্টিয়া সদর উপজেলায় কয়েকজন গৃহহীন অসহায় পরিবারের আবাস নিশ্চিতকরণে ঘর নির্মাণ করে দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। এসব কর্মকাণ্ড নিঃসন্দেহে প্রশংসনীয় ও অনুকরণীয়।
এসব অসহায় শিক্ষার্থী একদিন সমাজ ও দেশের মুখ উজ্জ্বল করবে বলে আমি বিশ্বাস করি। অন্যদিকে বেকার নারীরা সেলাই প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হয়ে সোনার বাংলা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সরকারের পাশাপাশি বসুন্ধরা গ্রুপ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি চাই, বসুন্ধরা গ্রুপ কুষ্টিয়া জেলার প্রান্তিক জনগোষ্ঠীর জন্য উন্নয়নমূলক আরো এমন কিছু করুক, যাতে তারা অভাব-অনটন দূর করে দেশের কল্যাণে কাজ করতে পারে। আমি আশা করব, দেশের অন্যান্য অঞ্চলের মতো কুষ্টিয়ায়ও বসুন্ধরা গ্রুপ অসহায় মানুষের জন্য বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম চলমান রাখবে।
আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে বসুন্ধরা গ্রুপের সব কল্যাণমূলক কাজে আন্তরিকভাবে সহযোগিতা করব। সম্প্রতি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের পরিকল্পনায় সারা দেশ থেকে বাছাই করে প্রতিযোগীদের নিয়ে কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ব্যতিক্রমী এই আয়োজনে সবাই মুগ্ধ হয়েছে। দেশ ও মানুষের কল্যাণে কাজ করা বসুন্ধরা গ্রুপ এভাবেই সমৃদ্ধিশালী দেশ গঠনে কাজ করে যাবে—এই প্রত্যাশা করি। সৃষ্টিকর্তা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও তাঁর পরিবারের সবার ভালো করুন।
এস এ
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১