editor
প্রকাশিত: 9:26 PM, September 10, 2023
ডিএসএস ডেস্ক :: অন্তত ৬০ টি দেশীয় ও আন্তর্জাতিক নিউজ সাইটে প্রকাশিত ৭০০ টিরও বেশি ভুয়া নিবন্ধে সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরার গোপন প্রকল্প প্রকাশিত হয়ে পড়ায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সরকারের মিথ্যাচারের নতুন মাত্রা উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।
রোববার এক বিবৃতিতে তিনি বলেন, প্রোপাগান্ডা ছড়ানোর জন্য ভাড়া করা অস্তিত্বহীন বিশেষজ্ঞদের নিয়ে ভুয়া এজেন্ডা কোনো আত্মসম্মানবোধ সম্পন্ন সরকারের পক্ষে গ্রহণ করা সম্ভব নয়। শুধুমাত্র ক্ষমতাকে ধরে রাখার জন্য জাতীয় স্বার্থকে কুক্ষিগত করে ‘বিবেক’, ‘আত্মসম্মানবোধ’ এবং ‘লজ্জা’ বিসর্জন দেয়ার এহেন উদাহরণ বিশ্বে বিরল। এতে প্রমাণ হয় সরকার কত আত্মবিশ্বাসহীন ও দেউলিয়া। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের মর্যাদা ও লজ্জাহীনতার দায় সরকারকেই বহন করতে হবে।
তিনি বলেন, সম্প্রতি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশ সরকারের প্রশংসা করে শত শত নিবন্ধ প্রকাশিত হয়েছে। কিন্তু এএফপি’র এক তদন্তে দেখা গেছে যে, এসব নিবন্ধের লেখকদের বড় একটি অংশই ভুয়া। তাদের ছবিগুলো জাল এবং পরিচয়ও বেশ সন্দেহজনক। বার্তা সংস্থাটির মতে, এসব লেখকের অনেকের কোনো অস্তিত্বই নেই। অথচ তারা স্বাধীন বিশেষজ্ঞ পরিচয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশ সরকারের নীতিগুলোর প্রশংসা করে চলেছেন। অজানা ও অজ্ঞাত লেখকদের দ্বারা এহেন অবিচ্ছিন্ন ও লাগাতার মিথ্যা প্রচারণার উদ্দেশ্য ভোটবিহীন অবৈধ সরকারকে বিশ্বে রোল মডেলের আসনে প্রদর্শন করা।
এসব কতো নিম্নমানের মিথ্যাচার এবং আত্মঘাতী পরিকল্পনা-তা উপলব্ধি করার সক্ষমতাও এই সরকারের নেই। এই ধরনের জঘন্য ও নীতি গর্হিত কাজ থেকে সরকারকে বিরত থাকার আহবান জানান তিনি।
এস এ
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর