editor
প্রকাশিত: 1:57 PM, September 17, 2023
ডিএসএস ডেস্ক :: দেশের জনগণকে জেগে উঠে বর্তমান সরকারকে পরাজিত করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রোডমার্চ থেকে এই বার্তাই দিতে চাই- আসুন জেগে উঠুন। এই সরকারকে পরাজিত করুন।
রোববার সকালে বগুড়ায় এরোলীয়ায় তারুণ্যের রোডমার্চ শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষ যাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন আপনাদেরই সন্তান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। স্বাধীনতার ৫২ বছর পরে সংগ্রাম করতে হচ্ছে, লড়াই করতে হচ্ছে কেন? ভোটের অধিকার, মানুষের অধিকার, ভাতের অধিকারের জন্য। চাল দাম কত এখন- ৭০/৮০ টাকা তাই না? চাল, ডাল, তেল প্রত্যেকটা জিনিসের দাম আকাশচুম্বী। বিদ্যুতের দাম তিনি চার বার করে বাড়াচ্ছেন।
তিনি বলেন, এই সরকার দ্রব্যমূল্যের দাম কমাতে ব্যর্থ হয়েছে শুধু তাই নয়, এই সরকার রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয়েছে। সরকার চুরি করে দেশকে ফোকলা করে দিয়েছে। সবচেয়ে বড় চুরি, আমাদের ভোটের অধিকার চুরি করেছে।
আবারও তারা চুরি করে ক্ষমতায় আসতে চায়। এ সময় তিনি জনতার কাছে জানতে চান- পারবে এবার ভোট চুরি করতে? উপস্থিত জনতা সমস্বরে বলেন- ‘না’।
মির্জা ফখরুল বলেন, সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে বন্দি করে রেখেছে। আজকে তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। উন্নত চিকিৎসার কোনো ব্যবস্থা হচ্ছে না। ডাক্তারা বলছেন, তাকে বাচাঁতে হলে তাড়াতাড়ি তার লিভার ট্রান্সপ্লান্ট করা দরকার, সেটা বিদেশ ছাড়া সম্ভব নয়। বারবার আমরা বলছি, পরিবার থেকে বলছে কিন্তু তিনি (শেখ হাসিনা) শুনতে রাজি নন। পরিষ্কার করে বলতে চাই অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসা করার সুযোগ দিতে হবে। অন্যথায় সকল দায় দায়িত্ব সরকারকে নিতে হবে।
তিনি বলেন, কেউ আমাদের দিয়ে দেবে না। আমাদের আদায় করে নিতে হবে। সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। শেখ হাসিনাকে সরাতে হবে। তিনি ক্ষমতায় থাকলে কোনোদিনই নির্বাচন সুষ্ঠু হবে না। এ সময় জনগণের সরকার প্রতিষ্ঠার কথা বলেন তিনি।
এস এ
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১