editor
প্রকাশিত: 5:08 PM, September 18, 2023
গত রমজান মাসে মসজিদ জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে সাইকেল উপহার পেল বরিশালের ১৭০ স্কুলছাত্র।
বরিশাল সিটি করপোরেশনের ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর মো. রাজিব হোসেন খান তার আগের দেওয়া ঘোষণা অনুযায়ী এ সাইকেল বিতরণ করেন।
রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল নগরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে স্কুলছাত্রদের মাঝে সাইকেল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
জানা যায়, গত রমজানে মাস জুড়ে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে সব স্কুলছাত্রকে সাইকেল উপহার দেওয়ার ঘোষণা দেন ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর রাজিব। পরে এ সংক্রান্ত ব্যানার টাঙিয়ে দেওয়া হয় পুরো ১৬ নং ওয়ার্ড জুড়ে।
সে অনুযায়ী ১৬নং ওয়ার্ডের শিক্ষর্থীরাও নগরীর ব্রাউন কম্পাউন্ড জামে মসজিদে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় শুরু করে।
এর আগে ছাত্ররা তাদের নিজ নিজ জন্মনিবন্ধনের কপি, পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি, বাসার বিদ্যুৎ বিলের কপি ও বাবা-মায়ের আইডি কার্ডের ফটোকপি দিয়ে ১৭০ জন রেজিস্ট্রেশন সম্পন্ন করে।
এদিকে সাইকেল উপহার পেয়ে ১৬নং ওয়ার্ডের বাসিন্দা রেজাউল হকের ছেলে নবম শ্রেণির ছাত্র ছাব্বির বলেন, আমি সবসময় জামাতে নামাজ আদায়ের চেষ্টা করতাম। তার মধ্যে রাজিব ভাইয়ের এ ঘোষণা শুনে নামাজ পড়ার উৎসাহ আরও বেড়ে গেছে। এখন সাইকেল পেয়ে অনেক ভালো লাগছে।
অভিভাবক ১৬নং ওয়ার্ডের বাসিন্দা শাহীন আহমেদ বলেন, কাউন্সিলরের এমন আয়োজনের পর অনেকে ছাত্র জামাতে নামাজে উৎসাহী হয়েছে। নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ ছিল তার। এমন উদ্যোগ সব ওয়ার্ডের প্রতিনিধিদের নেওয়া উচিত।
এ ব্যাপারে ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর মো. রাজিব হোসেন খান বলেন, সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ভাইয়ের নির্দেশনায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে। সব ছাত্রদের জামাতের সঙ্গে নামাজ আদায়ে উদ্বুদ্ধ করতেই মূলত এ আয়োজন করা হয়েছিল। তাছাড়া শিশুদের মাঝে যে হারে মোবাইল ফোন আসক্তি বেড়েছে, মাদকের যে ভয়াবহতা বেড়েছে, তা থেকে স্কুলছাত্রদের দূরে রাখতেই এ আয়োজন করা।
রাজিব আরও বলেন, মাঝে সিটি নির্বাচন সংক্রান্ত বিভিন্ন ব্যস্ততায় সাইকেল বিতরণ করা সম্ভব হয়নি। এ নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন কটু কথাও শুনতে হয়েছে। অবশেষে সাদিক আবদুল্লাহ ভাইয়ের সহযোগিতায় সাইকেল বিতরণ কার্যক্রম সম্পন্ন করতে পেরেছি।
এস এ
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১