editor
প্রকাশিত: 6:56 PM, September 21, 2023
ডিএসএস ডেস্ক :: ঢাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। কারাবন্দি আলেমদের মুক্তি ও সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আগামী ২৮শে অক্টোবর জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন করবে সংগঠনটি।
বৃহস্পতিবার চট্টগ্রামের ফটিকছড়ি বাবুনগর মাদ্রাসায় হেফাজতের নতুন কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী।
হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস গণমাধ্যমকে বলেন, কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী ২৮শে অক্টোবর আমরা ঢাকায় সমাবেশ করবো। তবে এখনও স্থান নির্ধারণ করা হয়নি। এর মধ্যে যদি নেতাকর্মীদের মুক্তি দেয়া না হয়, তবে সমাবেশ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এদিন হেফাজতের বৈঠকে জেলাসহ বিভিন্ন ইউনিটের কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া শানে রেসালত সম্মেলন করারও সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে মুফতী খলিলুর আহমাদ কাসেমী, মাওলানা মাহফুজুল হক, সালাহ উদ্দিন নানুপুরী, মুফতি জসিম উদ্দিন, মাওলানা আবদুল আউয়াল, ড. আহমদ আব্দুল কাদের, মাওলানা সরোয়ার কামাল আজিজী, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মুফতী হাবীবুর রহমান কাসেমী, মুফতি মোবারক উল্লাহ ও মাওলানা সাখাওয়াত হোসাইনসহ হেফাজতের নবগঠিত কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
এস এ
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১