editor
প্রকাশিত: 3:29 PM, September 24, 2023
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন বলেছেন, দুই লাখ সদস্যের বাহিনীর ক’জন সদস্যই বা নিজে আমেরিকা যান ও তাদের পরিবারের সদস্যদের পাঠান। তাই মার্কিন ভিসা নীতিতে বাংলাদেশ পুলিশ বাহিনীর উপর কোনো প্রভাব পড়বে না, কাজের গতিও কমবে না।
রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডের নিজ কার্যালয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, মার্কিন ভিসা নীতিতে আইনশৃঙ্খলা বাহিনীর কথা উল্লেখ আছে। কিন্তু বাহিনীর কোন কোন সদস্যের বিরুদ্ধে ভিসা নীতি দিয়েছে, তাদের নামের তালিকা আমরা পাইনি। এই ভিসা নীতির মধ্যে সাবেক পুলিশ সদস্য থাকতে পারে, আবার বর্তমান সদস্যরা থাকতে পারে।
ফারুক বলেন, যাদের ওপরে ভিসা নীতি আসবে তারাই শুধু আমেরিকায় যেতে পারবে না। কিন্তু দুই লাখ পুলিশ বাহিনীর কয়জনই বা আমেরিকায় যান। খুবই নগণ্য সংখ্যক আমেরিকায় যান। সেই দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি এই ভিসা নীতিতে পুলিশ বাহিনীর কাজের উপরে কোনো প্রভাব পড়বে না।
এছাড়া পুলিশ বাহিনীর সদস্যরা যেভাবে কাজ করে, এতেও কোনো প্রভাব পড়বে না। পুলিশ আইনের মধ্য থেকে মানবাধিকার সমুন্নত রেখে কাজ করে। পুলিশ আইনের মধ্য থেকেই কাজ করে।
ভিসা নীতির মধ্যে নির্বাচনে দ্বায়িত্ব পালনে কোনো ব্যাঘাত ঘটবে না বলেও জানান ডিএমপির এই মুখপাত্র।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১