editor
প্রকাশিত: 2:17 PM, September 25, 2023
যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি প্রয়োগের ফলে বাংলাদেশ পুলিশে ইমেজ সংকট হবে না বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল-মামুন।
রাজধানীর পুরানা পল্টনে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারে সোমবার দুপুরে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ভিসানীতি পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর উপরও কার্যকর হচ্ছে-এমন আলোচনার মধ্যেই পুলিশ প্রধান এ মন্তব্য করলেন।
মার্কিন নতুন ভিসা নীতি কার্যকরের ঘোষণার পর জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আলোচনা হচ্ছে ভিসা নীতির কারণে পুলিশে প্রভাব পড়বে। ভিসা নীতি পুলিশকে ইমেজ সংকটে ফেলবে কি না? এমন প্রশ্নে আইজিপি বলেন, ভিসা নীতিতে পুলিশের ইমেজ সংকট হবে বলে মনে করি না।
বিভিন্ন সংঘাতের সময় অবৈধ অস্ত্র প্রদর্শন হয় কিন্তু অস্ত্র উদ্ধারে পুলিশের তেমন তৎপরতা দেখা যায় না, জাতীয় নির্বাচনে এসব অস্ত্র কোনো প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, যার কাছে অস্ত্র থাকে এবং প্রদর্শিত হয় তখন সর্বোচ্চ চেষ্টা দিয়ে পুলিশ কাজ করে। জাতীয় নির্বাচনের সময় আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।
অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, অস্ত্র উদ্ধারের অভিযান যথাসময়ে করা হবে। কৌশলগত কারণে এটি আমি বলতে চাচ্ছি না।
এস এ
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১