editor
প্রকাশিত: 3:30 PM, September 25, 2023
১৬তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফলে সহকারী জজ হিসেবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষার্থী নুসরাত জেরিন জেনি। এ নিয়ে টানা চতুর্থবারের মতো সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম রাবির শিক্ষার্থীরা।
বিজেএস সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত বিজেএস পরীক্ষা ২০২৩ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে ১০৪ জনকে সহকারী জজ নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। সূত্র জানায়, ২৪ সেপ্টেম্বর কমিশনের আদেশে পরীক্ষা নিয়ন্ত্রক এ এম রেজা জাকের স্বাক্ষরিত নোটিসে ১০৪ জন প্রার্থীকে সহকারী জজ পদে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।
সুপারিশ প্রাপ্ত প্রার্থীরা স্বাস্থ্যপরীক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রাক পরিচয় যাচাই প্রতিবেদন (পুলিশ ভেরিফিকেশন) শেষে সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে গেজেট বিজ্ঞপ্তি দ্বারা তাদের নিয়োগ পদায়ন করা হবে।
১৬তম বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ ও সুপারিশ প্রাপ্তদের মধ্যে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মাস্টার্স ফাইনালের ছাত্রী নুসরাত জেরিন জেনি। তিনি আইন বিভাগের ৪০তম ব্যাচের শিক্ষার্থী ও রাজশাহী দায়রা জজ আদালতের শিক্ষানবিশ আইনজীবী বলে জানা যায়।
এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসিবুল আলম প্রধান কালবেলাকে বলেন, নুসরাত জেরিন আমাদের বিভাগের ৪০তম ব্যাচের শিক্ষার্থী। এবারের বিজেএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে। আমরা আনন্দিত ও গর্বিত বোধ করছি। এর ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয় তথা আইন বিভাগের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। এই নিয়ে পরপর চারবার ১৩তম, ১৪তম, ১৫তম ও ১৬তম বিজেএস পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকেই প্রথম স্থানসহ মেধা তালিকা ধরে রেখেছে।
এবারও ১৬তম বিজেএস পরীক্ষায় প্রথম স্থানসহ ৭ম ও ১১তম স্থানসহ এখন পর্যন্ত প্রায় ২৫ থেকে ২৬ জন শিক্ষার্থী সুপারিশ প্রাপ্ত হয়েছে বলে জানতে পেরেছি। এ অর্জন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার গুণগত মানের শ্রেষ্ঠত্বকে তুলে ধরেছে। সুপারিশ প্রাপ্তরা ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিচারক হিসেবে তাদের অবদান ধরে রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
খোঁজ নিয়ে জানা যায়, বিচারক সংকট নিরসন ও মামলা জট কমানোর উদ্দেশে ১৫তম ও ১৬তম বিজেএস পরীক্ষার মাধ্যমে সহকারী জজ নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। কিন্তু দ্রুত মামলা জট নিরসনের তাগিদা থাকলেও এখনো ১৫তম বিজেএস পরীক্ষা ২০২২ এ সুপারিশ প্রাপ্ত ১০৩ জন সহকারী জজের ভেরিফিকেশনের প্রক্রিয়া শেষ না হওয়ায় তাদের নিয়োগ পদায়ন করা যায় নাই। এই মধ্যে বিজেএস ১৬তম পরীক্ষা ২০২৩ এর চূড়ান্ত ফলাফলে ১০৪ জন প্রার্থীকে সাময়িক সুপারিশ করা হয়েছে।
এস এ
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১