editor
প্রকাশিত: 5:05 PM, October 10, 2023
জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন ইউরেনিয়াম দিয়ে হত্যার হুমকি, কারাগার এবং কারাদণ্ড দিয়ে বিরোধী দলের আন্দোলন স্তব্ধ করার মাধ্যমে সরকারের ভয়ঙ্কর মতবাদ প্রকাশ পাচ্ছে। অত্যন্ত চাতুর্যের সঙ্গে আদালত ও আইন ব্যবহার করে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ তৈরিতে সংগ্রামরত রাজনীতিবিদদের গায়েবী মামলায় দণ্ডিত করছে। বল প্রয়োগ, শাস্তিমূলক ব্যবস্থা, মানবাধিকার লঙ্ঘন এবং সরকারের ইচ্ছায় রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে কর্ম সম্পাদনে বাধ্য করার কারণে- দেশ বড় ধরনের বিপর্যয়ের দিকে এগুচ্ছে।
মঙ্গলবার জেএসডির স্থায়ী কমিটির সভায় সভাপতির বক্তব্যে আ স ম আবদুর রব এসব কথা বলেন। উত্তরাস্থ বাসভবনে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন- দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, এডভোকেট কেএম জাবির, কামাল উদ্দিন পাটোয়ারী প্রমুখ।
সভার রাজনৈতিক প্রস্তাবে বলা হয়- অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, দেশের নিরাপত্তা এবং স্থিতিশীলতার মূল প্রশ্নটিকে উপেক্ষা করে, অবৈধ ক্ষমতা ধরে রাখার বিষয়টিকে সরকার অগ্রাধিকার দেয়ায়, জাতীয় রাজনীতিকে চরম সংঘাতমুখী ও বিপর্যয়ের দিকে ঠেলে দেয়া হচ্ছে। রাজনীতি ও অর্থনীতির দেউলিয়াত্ব অবস্থা থেকে দেশকে উদ্ধারের একমাত্র পথ হচ্ছে- বর্তমান সরকারকে ক্ষমতা থেকে অপসারণ করে গণমুখী রাষ্ট্রব্যবস্থা বিনির্মাণের উদ্যোগ গ্রহণ করা।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১